admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২২ ১২:২১ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স, প্রেস রিলিজঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ মার্চ ২০২২ খ্রিঃ সকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৪ নং শেখপুরা ইউনিয়নস্থ ৪ নং ওয়ার্ড দিঘন গ্রামস্থ দিঘন স্কুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭৪ বোতল মাদক দ্রব্য ফেন্সিগ্রিপ সহ আসামী ১। মোঃ মনজুরূল ইসলাম(৩৪), ২। মোঃ সাদেকুল ইসলাম (১৯), উভয় থানাঃ কোতয়ালী, জেলাঃ দিনাজপুরদের গ্রেফতার করে। এ সময় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রিপ পরিবহনে ব্যবহৃত আসামীদের ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা হইতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিগ্রিপ সংগ্রহ করিয়া স্থানীয়ভাবে মাদক ব্যবসা করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে।ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।