হোম
অপরাধ

রিয়াদ হত্যার চাচার পরিবারের ৪ আসামি গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ

Risad-killed-mknewsbd

ফাইল ছবি

সিলেটের হোটেল থেকে গ্রেফতার রিয়াদ হত্যামামলার চার আসামি। ছবি- সংগৃহীত
রাজধানীর উত্তরখান বালুরমাঠ এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াদ হোসেন সাগর (১৬) হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার চাচার পরিবারের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রিয়াদের চাচাতো ভাই আসাদুজ্জামান স্বপন, চাচা জজ মিয়া, চাচি সাবিনা আকতার ও চাচাতো বোন তানজিয়া আকতার শিখা। তাদের গ্রেফতার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন। তিনি বলেন, সোর্স থেকে খবর পাই, সিলেটের জৈন্তাপুরের একটি বাসায় উঠেছে মামলার প্রধান আসামি স্বপনের পরিবার। খবর পাওয়া মাত্র সেই বাসায় মধ্যরাতে অভিযান চালায় সিলেট পুলিশ। সেখানে তাদের পাওয়া যায়নি। এর পর আমরা আবার তথ্য পাই আসামিরা সব জৈন্তাপুর এলাকার একটি আবাসিক হোটেলে উঠেছেন। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ভোরের দিকে সেই হোটেলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। হেলাল উদ্দিন বলেন, এ চার আসামি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। তবে পুলিশের তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়েছে তাদের।

রিয়াদের খালা হাসনা আকতারসহ এ হত্যাকাণ্ডের আট আসামির মধ্যে প্রধান সন্দেহভাজনসহ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা গেছে বলে জানান ওসি হেলাল উদ্দিন। মামলার বাকি তিন আসামি হলেন আইনুদ্দিন, মো. আমীন ও আফসানা। ওসি বলেন, গ্রেফতার হওয়া সবাই মামলার এজাহারভুক্ত আসামি। পলাতক বাকি তিনজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এরা সবাই নিহত রিয়াদের আত্মীয়। গত সোমবার রাতে উত্তরখানের মধ্যপাড়া তালতলা মিয়াবাড়িতে নিজেদের বাসার সামনে ছুরিকাঘাতে আহত হয় রিয়াদ হোসেন সাগর (১৫) ও তার বড় ভাই রিজন (১৮)। ছুরিকাঘাতের ঘটনার পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন মারা যায় রিয়াদ। সে স্থানীয় আনোয়ারা মডেল ট্রাস্ট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় রিয়াদের চাচাতো ভাই স্বপনসহ আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন রিয়াদের বাবা মো. রাজু মিয়া। রিয়াদের বাবা রাজু মিয়া যুগান্তরকে বলেন, আমার আপন বড় ভাই জজ মিয়ার সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। তার কাছে আমরা ১৩ লাখ টাকা পাই। সেই টাকা তিনি দিচ্ছিলেন না। এই টাকা চাওয়া কেন্দ্র করে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাসার সামনে কথা কাটাকাটি হয়। এ সময় জজ মিয়ার ছেলে আসাদুজ্জামান স্বপন এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এতে রিয়াদের পেট ও পাঁজরে আঘাত লাগে। ছুরিকাঘাতে আমার অপর দুই ছেলে সিহাব ও রিজনও আহত হয়। তাদের প্রথমে টঙ্গী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রিয়াদ মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় চিকিৎসাধীন মারা যায়।
ঘটনার দিন রিয়াদের ঘাতক ও তার চাচাতো ভাই আসাদুজ্জামান স্বপনকে (২৮) আটকের পরও উত্তরখান থানার এসআই ইশতিয়াক হোসেন ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেন রিয়াদের স্বজনরা। রাজু মিয়া অভিযোগ করে বলেছিলেন, উত্তরখান থানার এসআই ইশতিয়াক হোসেন আসাদুজ্জামান স্বপনকে রাতে আটক করলেও পরে ছেড়ে দেন। কেন ছেড়ে দিলেন, জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এসআই ঘাতকের পক্ষ নিয়ে আমাদের গালাগালও করেন। রিয়াদের মামা মোমেন হোসেনও একই অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে জানতে চেয়ে উত্তরখান থানার এসআই ইশতিয়াক হোসেনের মোবাইলে একাধিকবার ফোন ও এসএমএস করা হলেও তিনি ফোন ধরেননি, এসএমএসের উত্তরও দেননি। শুক্রবার সেই প্রধান সন্দেহভাজন ঘাতককে তিন আসামিসহ জৈন্তাপুর থেকে গ্রেফতার করল পুলিশ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 12 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক