হোম
আন্তর্জাতিক

রাহুল গান্ধী বলেছেন মোদির কারণেই ঢাকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫৪ অপরাহ্ণ

রাহুল গান্ধী বলেছেন মোদির কারণেই ঢাকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

রাহুল গান্ধী বলেছেন মোদির কারণেই ঢাকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশসহ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক নষ্ট করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে রোববার এই মন্তব্য করেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এতদিন বিভিন্ন বিষয়ে সমালোচনা করলেও এই প্রথম ভারত-বাংলাদেশ সম্পর্ক বা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মোদিকে দোষারোপ করলেন তিনি। রোববার এক টুইট বার্তায় রাহুল গান্ধী টুইট করে বলেছেন, ‘কংগ্রেস দীর্ঘদিন চেষ্টা করে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিল। বেশ কয়েক দশক লেগেছিল এই সম্পর্ক তৈরি করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সম্পর্ক নষ্ট করছেন।’ একই সাথে তিনি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি নিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকনমিস্টের সাম্প্রতিক এক প্রতিবেদন তুলে ধরেন। প্রতিবেদনের শিরোনাম বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দুর্বল হচ্ছে, চীনের সঙ্গে শক্তিশালী হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাহুলের মন্তব্য,প্রতিবেশী দেশগুলির মধ্যে বন্ধুহীন হয়ে থাকাটা ভয়ংকর।

পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আগে থেকেই খারাপ। সম্প্রতি চীনের সঙ্গে সম্পর্ক তলানিতে। নেপালও নতুন ম্যাপ প্রকাশ করে ভারতীয় এলাকা দাবি করেছে। তারপর নেপালের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে। মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গেও সম্পর্ক খুব ঘনিষ্ঠ নয়। তিস্তা চুক্তি, এনআরবিলসহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সাথেও সম্পর্কের অবনতি হয়েছে। এদিকে, সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ভারতকে হটিয়ে কাজটি নিয়েছে চীনা প্রতিষ্ঠান। বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে চীন। ভারতের সঙ্গে তিস্তা নদীন পানি বণ্টনের সমস্যা না মেটায় সেখানে পানি ব্যবস্থাপনায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগও করছে তারা। এর পরেই টনক নড়ে ভারতের। এতদিন অবহেলা করে আসলেও বাংলাদেশের সঙ্গে চীন সম্পর্ক ঘনিষ্ঠ করছে বোঝার পরই সম্প্রতি পররাষ্ট্র সচিবকে ঢাকা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। অঘোষিত সেই সফরের পর ভারত জানিয়েছিল, তারা এক বছরের মধ্যে বাংলাদেশে একাধিক প্রকল্পের কাজ শেষ করবে।

ইকনমিস্টের রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। আর এই অবস্থায় চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। গত কয়েক মাস ধরে লাদাখে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রবল উত্তেজনা রয়েছে। সেনা ও মন্ত্রী পর্যায়ে একাধিকবার আলোচনার পরেও পরিস্থিতির উন্নতি হয়নি। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ভালো হওয়া মানে ভারতের কাছে অশনি সংকেত। কারণ, প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশের সঙ্গেই সব চেয়ে ভালো সম্পর্ক ছিল ও আছে ভারতের। গত কয়েক মাসে করোনা পরিস্থিতি, দেশের বেহাল অর্থনীতি, বেকারের সংখ্যা বেড়ে যাওয়া, সাধারণ মানুষের উপর বোঝা চাপানো, কৃষি বিল নিয়ে ভোটাভুটি না করা, সাংসদদের সাসপেন্ড করা নিয়ে নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন রাহুল গান্ধী। কিন্তু ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাকে কখনো কিছু বলতে শোনা যায়নি। বাংলাদেশ সহ সব প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়া বিষয়ে সরাসির মোদিকে দায়ী করলেন। সূত্র: ডয়চে ভেলে, এনডিটিভি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।
রংপুর 58 minutes আগে

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 8 hours আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 19 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 20 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 1 day আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 2 days আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 2 days আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক