admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা প্রতিনিধি পঞ্চগড়: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে জানমালের নিরাপত্তা একেবারেই শেষ হয়ে গেছে।
মানুষ রাস্তায় নামলে গুম হয়ে যায় আর ঘরের ভেতর থাকলে হয় খুন।সোমবার (২১ আগস্ট) পঞ্চগড়ের বোদা উপজেলায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে ‘বিতর্কিত ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন, অবৈধ সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন’ দাবিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
রেজাউল করিম বলেন, বিরোধী দলে থাকতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করেছিল। তারা একশর বেশি হরতাল করেছিল। আমরা সেসব ভুলিনি। রাজপথে মানুষকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। তারা ক্ষমতায় যাওয়ার পর সে কথা ভুলে গেল কীভাবে?
তিনি বলেন, শেখ হাসিনা ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আমাদের ডেকে নিয়েছিলেন। পরে তারা কথা রাখেনি। দিনের ভোটকে রাতে বাক্সে ঢুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার অবৈধ সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুক, বাক্সে তাদের কত ভোট যায়।
সোমবার (২১ আগস্ট) পঞ্চগড়ের বোদা উপজেলায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে ‘বিতর্কিত ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন, অবৈধ সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন’ দাবিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
রেজাউল করিম বলেন, বিরোধী দলে থাকতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি করেছিল। তারা একশর বেশি হরতাল করেছিল। আমরা সেসব ভুলিনি। রাজপথে মানুষকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। তারা ক্ষমতায় যাওয়ার পর সে কথা ভুলে গেল কীভাবে?
তিনি বলেন, শেখ হাসিনা ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচনের কথা বলে আমাদের ডেকে নিয়েছিলেন। পরে তারা কথা রাখেনি। দিনের ভোটকে রাতে বাক্সে ঢুকিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার অবৈধ সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুক, বাক্সে তাদের কত ভোট যায়।
চরমোনাই পীর আরও বলেন, দেশ স্বাধীন করতে লাখ লাখ মানুষ রক্ত দিয়েছে। অনেক মা তার সন্তান হারিয়েছেন। স্বাধীন হওয়ার ৫২ বছর পার হলেও দেশ কী পেয়েছে? পাঁচবার চোরের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এইটা একটা কলঙ্ক।
তিনি বলেন, আমরা কষ্ট করে টাকা আয় করি। সেই টাকা পাচার হয়ে যায়। ফরিদপুরে ছাত্রলীগের এক নেতা নাকি ২ হাজার কোটি টাকা বেগমপাড়ায় পাচার করেছে। এসব টাকা তার বাবার নাকি দাদার? এসব টাকা তো জনগণের কষ্টের টাকা।
বোদা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে মুহাম্মদ জান্নাতুল বারি মানিক ও মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান এবং মুহাম্মদ শাহ্ পরান সুজন এর সঞ্চালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে পঞ্চগড় জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুল হাই, জেলা সেক্রেটারি ক্বারি মুহাম্মদ আব্দুল্লাহ্ সহ জেলার ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ইসলামি আন্দোলন এর সকল নেতা কর্মি উপস্থিত হয়ে বক্তব্য দেন।