admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২০ ৭:৫৮ অপরাহ্ণ
করোনা ভ্যাকসিন আবিষ্কারে বাজিমাত করে ফেলল রাশিয়া! মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, তার স্বাস্থ্যমন্ত্রণালয় এই ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে রুশ প্রেসিডেন্টের মেয়ের দেহেই।
মস্কোর গামালেয়া ইনস্টিটিউট বানিয়েছে এই ভ্যাকসিন। বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিনটি দ্রুত ট্রায়ালের পর সবুজ সংকেত দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। এই করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে বেশ আত্মবিশ্বাসী পুতিন।
দেশ তথা বিশ্ববাসীর শঙ্কা দূর করতে জানালেন, তার মেয়েকেও দেওয়া হয়েছে এই ভ্যাকসিন। খুব অল্প সময়েই বাজারে আনার জন্য শুরু হয়ে যাবে বড় মাত্রার উৎপাদন, সাংবাদিকদের এমনটাই জানালেন পুতিন। তিনি জানান, প্রয়োজনীয় পরীক্ষা শেষেই ভ্যাকসিনটির অনুমোদন দেয়া হয়েছে। রুশ প্রেসিডেন্টের নির্দেশ অন্তত ৬০ শতাংশ রুশ নাগরিকের শরীরে করোনা টিকা দিতে হবে।