হোম
অপরাধ

রায়গঞ্জের ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চুড়ান্ত! সভাপতি কর্তৃক অর্ধকোটি টাকার বাণিজ্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে তিনটি কর্মচারী পদে নিয়োগের আগেই নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতি আহসান হাবিব আসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে। এদিকে বুধবার(১৯ জুলাই) অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার আগেই সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের পছন্দের তিন প্রার্থীর নিকট থেকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ায় ওই এলাকার সাধারণ জনগণসহ কাঙ্খীত পদের প্রার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এতে পাতানো নিয়োগ অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। ফলে সংঘাত এড়াতে এলাকাবাসী পাতানো নিয়োগ পরীক্ষা স্থগিত করার জন্য স্থানীয় জাতীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছেন।

কাঙ্খীতপদের প্রার্থীসহ স্থানীয়দের অভিযোগে জানাগেছে, আগামী ১৯ জুলাই বুধবার সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক,নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীর তিনটি পদে পাতানো নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ধার্য্য করা হয়েছে। এদিকে নিয়োগের আগেই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আহসান হাবিব আসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান পরস্পর যোগসাজসে ওই তিনটি পদের বিপরীতে তাদের পছন্দের তিন প্রার্থীকে চুড়ান্ত করেছেন এবং প্রতি পদের জন্য ১৫ লাখ টাকা হিসেবে তিনটি পদের বিপরীতে সেই তিন প্রার্থীর নিকট থেকে ৪৫ লাখ টাকা অগ্রিম নিয়েছেন।

সেই সাথে তাদের নিয়োগ দানের জন্য অতিগোপনীয়ভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামকে ম্যানেজ করে তার মাধ্যমে ডিজির প্রতিনিধি মনোনীত করে ১৯ জুলাই বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ধার্য্য করেছেন। কিন্তু নিয়োগের তারিখ নির্ধারণের বিষয়ে জানেন না ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যসহ শিক্ষকরা। এদিকে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণের জন্য সোমবার (১৭ জুলাই) প্রার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়।

কিন্তু প্রবেশপত্র বিতরণের আগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দসহ এলাকার কেউই জানতেন না নিয়োগ পরীক্ষার কথা। শুধু বিদ্যালয়ের সভাপতি আহসান হাবিব আসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সুকৌশলে নিয়োগ পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করেছেন। এদিকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রার্থী চূড়ান্তের বিষয়টি এড়িয়ে গিয়ে অগ্রিম হিসেবে তিন প্রার্থীর নিকট থেকে ৪৫ লাখ টাকার বাণিজ্য করে পরীক্ষার আগেই প্রার্থী চুড়ান্ত করায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ফলে আগামী বুধবার(১৯ জুলাই)পাতানো নিয়োগ পরীক্ষা স্থগিত করার জন্য স্থানীয় জাতীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করছেন বিদ্যালয় হিতৈষী ব্যক্তিবর্গসহ এলাকাবাসী।

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা কাজি সলিম উল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি কর্মচারী পদের নিয়োগে অর্থ বাণিজ্যের কথা শুনে থমকে যান এবং তিনি বলেন নিয়োগে কোন অনিয়ম চলবেনা,নিয়োগ পরীক্ষা স্থগিতের ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে।এব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।

এব্যাপারে স্থানীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো.আব্দুল আজিজ বলেন, এঘটনার সত্যতা পাওয়া গেলে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হবে। তবে বিষয়ে খতিয়ে দেখে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক