admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ
মোঃ সোহরাব হোসেন স্টাফ রির্পোটারঃ ঠাকুরগাঁওয়ের রানীশনকৈল সংগীত বিদ্যালয়ের আয়োজনে সাবেক সংসদ ইয়াসীন আলীর সভাপতিত্বে ১৩ মার্চ শনিবার সংগীত বিদ্যালয়ে সন্ধ্যায় কার্যকরি পরিষদ সদস্য নজমুল আলম নজু’র শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, রাণীশংকৈল পৌরসভার নবনির্বাচিত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম,অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপাধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব সভাপতি কুশমত আলী ও সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, বেনু বসাক, শেফাউল আলম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানশাহ ইকবাল, আব্দুল খালেক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত বসাক।