admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২০ ১০:৩৪ অপরাহ্ণ
সোহরাব হোসেন, ঠাকুরগাঁও রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রামে বসত ভিটায় মাটি ভরাটকে কেন্দ্র করে একই পরিবারে ভাতিজা ও ভসুরকে আসামী করে ৪ জনের বিরুদ্ধে রানীশংকৈল থানায় গত ৯ এপ্রিল অভিযোগ করেছেন আসামী দুলু’র ছোট ভাই ভুলু’র স্ত্রী মোছাঃ বেলী। আসামীরা হচ্ছে ১। মোঃ দবিরুল (২৮) ২। মোঃ খয়রুল (২৩) ৩। মোঃ সইদুল (২০) এদের সকলের পিতা দুলু মোহাম্ম ৪। দুলু মোহাম্মদ পিতা, মৃত. মসলিম শেখ এদের সর্ব সাং গ্রাম – গন্ডগ্রাম, থানা – রানীশংকৈল, জেলা – ঠাকুরগাঁও।
অভিযোগে জানা যায়, অভিযোগকারী বেলী’র বাড়ীর সামনের নিম্ন বর্ণিত জমি উপজেলা রানীশংকৈল, জেলা ঠাকুরগাঁও মৌজা গন্ডগ্রাম জে, এল, নং খতিয়ায়ান দাগ নং ৩৩৪/৩৩৫/৩৩৬ পরিমান ২২ শতক। আসামীগন জোর পূর্বকভাবে দাবী করে আসছে, যাহা বেলী’র দলিল মূলে ক্রয় করা এবং ভোগ দখলরত অবস্থায় আছে। আসামীগণ প্রায় ১ বৎসর যাবৎ সেই জমি জোর পূর্বক নিজের বলে দাবী করে আসছে। প্রায়’ই সময় এই জমি নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকে।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন লোকজন একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে মিমাংসা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ঘটনার দিন গত ৬ এপ্রিল ২০ তারিখ বেলা অনুমান ২টায় ঐ জমিতে আসামীগণ মাটি ভরাট করার সময় বাড়ীতে কোন পুরুষ না থাকায় অভিযোগকারী বাধা দিলে মারপিটের ঘটনা ঘটে। এতে অভিযোগকারী বেলী আহত হলে তাহার স্বামী বাড়ীতে আসার পর তাহাকে রানীশংকৈল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। এ ব্যাপারে স্থানীয় প্রতিবেশী সাবেক (মেম্বার) আলহাজ্ব ইবরাহীমের নিকট বিতর্কিত জমি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আসলে এ ব্যাপারে আমরা একাধিকবার আলোচনায় বসেছি, কিন্তু উভয় পক্ষ কেউ আমাদের কথা শুনে না। এই সমস্যার সমাধান হওয়া একান্ত দরকার বলে তিনি মনে করেন।