admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমির দলিল ও গৃহের চাবি প্রদান অনুষ্ঠান সরাসরি গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে রাজারহাট উপজেলা পরিষদ সভাকক্ষে ২৬ এপ্রিল মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসক মুহাম্মদ রেজাউল করিম সত্তরটি ভূমিহীন গৃহহীন পরিবারে মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দুই শতক জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেন। এ
সময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম,সহকারী ভূমি কমিশনার আকলিমা বেগম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামান,জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুস ছালাম চাষী,উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার সহ উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।