admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২০ ৭:৩৭ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ বুধবার বিকেলে রাজারহাট বিএল হাই স্কুলের পাশ্ববর্তী ধানক্ষেত থেকে মাদক বেচাকেনা ও সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার এসআই নাজমুলের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সহ হাতেনাতে গ্রেফতার করে লিমন সহ তার পার্টনার কে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংবাদিক বলেন লিমন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে নিজেও একজন মাদকসেবী।
মাদক ব্যবসাকে অবাধে চালিয়ে যেতে তিনি প্রেসক্লাব রাজারহাট এর সদস্য হয়ে সাংবাদিক পরিচয় দিয়ে এতোদিন নির্বিঘ্নে মাদক ব্যবসা করে আসছিলো। লিমনের এই অবৈধ মাদক ব্যবসার সহায়তার পিছনে নেপথ্যে আরেক সাংবাদিক নেতা হাত রয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার বলেন কোন মাদক সেবীই হউক আর মাদক ব্যবসায়ীই হউক রাজারহাটে থাকতে পারবে না।রাজারহাট কে মাদক মুক্ত করাই আমার প্রধান লক্ষ্য।