admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৪নং চাকিরপশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নূর আলম নলকূপ মার্কা নিয়ে নির্বাচনে হেরে গিয়ে, সোমবার দুপুর ১২ঃ০০ ঘটিকায় স্টক করে মারা যান মেম্বার পদপ্রার্থী নূর আলম।রবিবার ২৬শে ডিসেম্বর ২০২১ইং। চতুর্থ ধাপে রাজারহাট উপজেলা সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ০৩জনের সাথে প্রতিয়োগীতা করে হেরে যান নূর আলম। রাজারহাট উপজেলা সাতটি ইউনিয়নে সুষ্ঠ, স্বাভাবিক ও শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়। আর সেই নির্বাচনে চাকিরপশার ইউনিয়নের ৯ নয় ওযার্ডে নির্বাচনে হেরে যান মেম্বার প্রার্থী নূর আলম। এলাকাবাসী জানায় গতকাল নির্বাচনে হেরে অধিক চিন্তা করার কারনে স্টক করে মারা গিয়েছে নূর আলম।