হোম
অর্থনীতি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ শিকারের ধুম!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০১৯ ৬:৫৭ অপরাহ্ণ

hilsha-mknewsbd

ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকারের ধুম পড়েছে। রোববার সোহেল রানা নামের এক যুবক ইলিশ শিকার করে মনের আনন্দে তার ছবি গর্বের সাথে ফেসবুকেও পোস্ট করে। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে অসাধু জেলেরা সুযোগ পেলেই মাছ শিকার করছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে প্রতিদিন জেলে আটক ও মাছসহ জাল জব্দ করছে। এরমধ্যেও সুযোগ পেলেই জেলেরা নদীতে নেমে পড়ছে।

মৎস্য বিভাগ বলছে, জনবল ঘাটতি, আর্থিক সঙ্কট, জেলেদের অধিক গতি সম্পন্ন ইঞ্জিনের নৌকা ব্যবহার ও টাস্কফোর্স সদস্যদের মধ্যে আন্তরিকতার ঘাটতি রয়েছে। যে কারণে সব সময় অভিযান চালানো যাচ্ছে না। সরেজমিন দৌলতদিয়া ও দেবগ্রাম অঞ্চলের কয়েকটি পয়েন্ট ঘুরে দেখা যায়, নদীতে অসংখ্য জেলে নৌকা।

নদীর দিকে তাকালে শুধু নৌকা দেখা যায়। দ্রুতগতির ইঞ্জিন সম্পন্ন নৌকাগুলি কালো ধোঁয়া ছেড়ে ছুটাছুটি করছে। অনেক উজানে গিয়ে নদীতে জাল ফেলে ফের ভাটির দিকে ভেসে যাচ্ছে। ভাসতে ভাসতে জাল তুলে ফেলছে। আর তাতেই আটকা পড়ছে ইলিশ। অনেক নৌকায় থাকা লোকজনের মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকা দেখা যায়। অন্তার মোড় নদীর পাড়ে কয়েকজন জানান, নদীর এই এলাকায় অন্তঃত ২০০ নৌকা তো চলছেই। এত নৌকা আসল কোত্থেকে জানতে চাইলে বলেন, স্থানীয়দের পাশাপাশি পাবনা ও মানিকগঞ্জ থেকে এসেছেন। তাদের সাথে করে সুযোগ বুঝে সবাই নেমে পড়ছেন।

নদীর পাড়ে মাছ কেনার অপেক্ষায় থাকা কয়েকজন বলেন, প্রতিটি নৌকায় বর্তমানে ২০ কেজি থেকে দেড় মন করে ইলিশ মাছ রয়েছে। মাছ শিকার নিষিদ্ধকালিন সময়ে অনেকে ভয়ে নামে না। তাই এসময় যারা নামতে পারেন তাদের নৌকায় মাছ পাওয়া যায়। এছাড়া তুলনামূলক দামও কম, তাই অনেকে কিনতে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, যখন প্রশাসন থেকে নদীতে নেমে ধাওয়া দেয় তখন তাড়াহুড়া করে জেলেরা নদীর পাড়ি বা গ্রামে ঢুকে পড়ে নিজেকে রক্ষা করতে। আর তখন অনেকটা কম দামে মাছ কেনা যায়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় জানায়, ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য বিভাগ ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন নদীতে মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণির অসাধু জেলে নদীতে ইলিশ শিকার করায় বৃহস্পতিবার (১৮ অক্টোবর) পর্যন্ত ৬২জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া প্রায় ৩ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫৬০ কেজির মতো ইলিশ মাছ জব্দ করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, জনবল ঘাটতি ও আর্থিক সঙ্কট রয়েছে। এছাড়া জেলেদের নৌকার ইঞ্জিনের গতি এতই বেশি যে তাদের সাথে পেরে উঠতে পারিনা। আন্তমন্ত্রণালয় সম্পর্কিত টাস্কফোর্স কমিটির মধ্যে আন্তরিকতার ঘাটতি রয়েছে। যেমন গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম নিজের ইচ্ছেমতো নদীতে নামছেন। তিনি কাউকে না জানিয়ে বা সাথে না নিয়ে নদীতে নামছেন। কি করছে জানতে পারছিনা। যা আমার মতে মোটেও ঠিক হচ্ছে না।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম বলেন, মৎস্য বিভাগ যদি একবার নামে আমরা নামছি বেলায় বেলায়। কারণ যখনই কোন এলাকায় যাই সেটাই আমাদের জন্য অভিযান। এসময় উপজেলা প্রশাসন বা মৎস্য কর্মকর্তাকে ফোনে জানিয়ে দেই। কাউকে আটক করলে ভ্রাম্যমান আদালতে বিচারের জন্য সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাঠিয়ে দেই। আর আমি যখন নদীর কিনারে যাব তখন আলাদা করে কি তাদেরকে বলতে হবে নাকি, ‘ভাই আমি এখন মৎস্য অভিযানের জন্য আসলাম

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 17 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 18 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক