admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
হানিফুর আলী,স্টাফ রিপোর্টারঃ পদ্মা নদী থেকে বিশাল আকৃতির একটি কাতলা মাছ জেলের জালে ধরা পড়ছে।মাছটি ওজন দিয়ে দেখা যায় ২৬ কেজি ৭০০ গ্রাম। আজ শুক্রবার সকালে মানিকগঞ্জের হরিরামপুর এলাকায় জেলে বলরাম হালদার জাল ফেললে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি রাজবাড়ীর দৌলতদিয়া ফেরী ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে নিয়ে এলে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় কিনে নেন আড়তের মালিক মো. শাহজাহান মিয়া সম্রাট।
শাহজাহান মিয়া বলেন, ‘সকালে ধরা পড়া বিশাল আকৃতির কাতলা মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৫৪ হাজার ৬০০ টাকায় কুমারখালি হেলথকেয়ার কোম্পানির মালিকের কাছে বিক্রি করা হয়েছে। তিনি আরও বলেন, ‘পদ্মা নদীর পানি কমার ফলে এখন মাঝে মাঝেই বিশাল আকৃতির মাছ ধরা পড়ছে।