admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২০ ৮:১২ অপরাহ্ণ
রাজধানী বাড্ডা থানায় দায়ের করা তিন মামলায় ১৮ দিনের রিমান্ড দিনের রিমান্ডে গোল্ডেন মনির।এক সময় ছিলেন দোকানের কর্মচারী। সেখান থেকে এখন হাজার কোটি টাকার মালিক বনে গেছেন মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বাড্ডা থানায় দায়ের করা তিন মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় পৃথক আদেশে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই জন বিচারক।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকের আদালত মনিরের ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু দুটি মামলার বিষয়বস্তু একই। তাই তাকে সাত দিনই রিমান্ডে থাকতে হবে বলে আদেশ দেন আদালত। এ ছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান মাদক আইনের মামলায় আরো ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নিয়েছেন মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এবং আসামিপক্ষে ছিলেন
গোল্ডেন মনিরের বিলাসবহুল বাড়ি, এর আগে রোববার গোল্ডেন মনিরের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে র্যাব-৩। দুপুরে তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসীন গাজী ও একই থানার উপ-পরিদর্শক জানে আলম দুলাল ৭ দিন করে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করেন। শনিবার সকালে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকাসহ গোল্ডেন মনিরকে আটক করা হয়।
এ সময় তার বাড়ি থেকে প্রায় তিন কোটি টাকা দামের অনুমোদনহীন দুটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। এ ছাড়া তার গাড়ির শো-রুম থেকে আরো তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এগুলো হাতিয়ে নেন। মূলত সে একজন হুন্ডি ব্যবসায়ী ও স্বর্ণের চোরাকারবারি হওয়ায় ‘গোল্ডেন মনির’ হিসেবে পরিচিতি পান।