admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০১৯ ৯:২৬ পূর্বাহ্ণ
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা সোনার মধ্যে মোট ৬৪০ পিস সোনার বার রয়েছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩২ কোটি টাকা। বারবার স্বর্ণের চালান আটকের কারণে এবার কৌশল বদল করেছে চোরাকারবারীরা। কাঁচ আমদানির নামে বিশেষ কায়দায়, কাঠের তৈরি ফ্রেমের ভেতরে লুকানো খাঁজে করে আনা হলো ৬৪০টি স্বর্ণের বার।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: শুক্রবার রাতে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০৮৫ এর মাধ্যমে আসা একটি কাঠের ক্রেট এবং একই ফ্লাইটে শনিবার রাতে আসা তিনটি ক্রেট মোট চারটি কাঠের ক্রেটের কাঠামোর মধ্যে অভিনব উপায়ে লুকানো ৬৪০ পিস স্বর্ণবার পাওয়া যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন: আটক করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং প্রকৃত আমদানিকারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। টেমপার গ্লাস এবং বিমানের যন্ত্রাংশ আমদানির আড়ালে ফিউচার ট্রেড ইন্টারন্যাশনাল এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে ওই স্বর্ণগুলো নিয়ে আসা হয়।
স্বর্ণের বারগুলো বিমানের মূল্যবান সরঞ্জামের গুদামে রক্ষিত ছিল। গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় স্বর্ণের চালান বলেছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বাংলাদেশ স্বর্ণ চোরাচালানের অন্যতম নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে আশঙ্কা করছেন তিনি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কাস্টমস।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||