হোম
অপরাধ

রাজধানীর মিরপুরে ফ্ল্যাটে স্বামী স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০১৯ ১০:২৮ পূর্বাহ্ণ

3-deaths-mknewsbd

ফাইল ছবি

রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- গৃহকর্তা এসএম বায়েজিদ (৪৫), তার স্ত্রী কোহিনূর পারভীন অঞ্জনা (৪০) এবং তাদের ছেলে এসএম ফারহান (১৭)। বৃহস্পতিবার দুপুরে ১৩ নম্বর সেকশনের বি-ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। গৃহকর্তা বায়েজিদ গার্মেন্ট ব্যবসায়ী ছিলেন। স্ত্রী অঞ্জনা গৃহিণী। তাদের সন্তান ফারহান ঢাকা কমার্স কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মা অঞ্জনা ও ছেলে ফারহানের লাশ খাটে শোয়া অবস্থায় ছিল। আর বায়েজিদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, গৃহকর্তা বায়েজিদ ও তার স্ত্রী অঞ্জনা প্রথমে তাদের সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেন। পরে তারাও বিষপান করেন। বিষপানের পর অঞ্জনার মৃত্যু হলেও বায়েজিদ বেঁচে ছিলেন। পরে তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। বায়েজিদ এক সময় গার্মেন্ট ব্যবসা করতেন। ৫ বছর আগে তিনি ক্ষতির সম্মুখীন হয়ে গার্মেন্ট ব্যবসা গুটিয়ে নেন।
ব্যবসা করতে গিয়ে আত্মীয়স্বজন এবং ব্যাংক থেকে বড় অংকের টাকা ঋণ নিয়েছিলেন। ওই টাকা তিনি পরিশোধ করতে পারছিলেন না। এ কারণে হয়তো বায়েজিদ এবং তার স্ত্রী অঞ্জনা পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার পর্যন্ত যে কোনো সময় এ ঘটনাটি ঘটে। ওই বাসা থেকে অসংখ্য চিরকুট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি চিরকুটে বায়েজিদ লিখেছেন, ‘লাস্ট গার্মেন্ট ব্যবসায় অনেক বড় একটা লস করলাম। আমার ব্যবসায়ী ভাইয়েরা আমাকে কাজ বা টাকা দিয়ে সহযোগিতা করলেন না। এ লজ্জা নিয়ে যাচ্ছি। হয়তো অন্য কোথাও দেখা হবে। সেখানে এ দূরত্ব বা বৈষম্য থাকবে না।’ আরও কয়েকটি চিরকুটে তিনি লিখেছেন, ‘উই আর ভেরি সরি। পরিস্থিতির চাপে আমরা এ ধরনের এ ঘটনা ঘটিয়েছি।’পুলিশের মিরপুর জোনের এসি খায়রুল আমিন যুগান্তরকে বলেন, ‘একজনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। অন্য দু’জনের লাশ বিছানায় পাওয়া যায়। তাদের মুখে সাদা তরল জাতীয় পদার্থ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিষ প্রয়োগের কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত হতে হলে ময়নাতদন্ত প্রয়োজন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’ তিনি আরও বলেন, ‘ঘরে অসংখ্য চিরকুট পাওয়া গেছে। এগুলো দেখে বোঝা যায় বায়েজিদ হতাশাগ্রস্ত ছিলেন। তার কাছে অনেক মানুষ টাকা পেতেন। পাওনাদাররা প্রায়ই তার কাছে টাকা চাইতে আসতেন। এসব চাপ সহ্য করতে না পেরে তারা হয়তো এ ঘটনা ঘটিয়েছেন।’কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, ‘প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে লাশ তিনটি উদ্ধার করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন এসে আলামত সংগ্রহ করে। সন্ধ্যায় লাশ তিনটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

অঞ্জনার ভগ্নিপতি মুরাদ হোসেন যুগান্তরকে বলেন, ‘বুধবার রাত ১২টার দিকে বায়েজিদ বাসায় আসেন। তারপর বাসাটি ভেতর থেকে লাগানো ছিল। দুপুর পর্যন্ত বাসার দরজা খোলেননি। দুপুরে দরজা নক করলে ভেতর থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে দেখা যায়, অঞ্জনা ও তার ছেলে ফারহান মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। অঞ্জনার স্বামী বায়েজিদ ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে পুলিশকে খবর দেই।’ তিনি আরও বলেন, ‘এ বাড়িটি বায়েজিদের শ্বশুরের। বায়েজিদ দীর্ঘদিন ধরে এ বাসায় বসবাস করছেন। বাড়ি দেখাশোনা করেন অঞ্জনার বড়ভাই হাফিজুর রহমান। এখানে থেকেই মিরপুরে গার্মেন্ট ব্যবসা করতেন বায়েজিদ। ব্যবসা করতে গিয়ে আত্মীয়স্বজন এবং বন্ধুদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা ঋণ নেন তিনি। ব্যাংক থেকেও মোটা অঙ্কের ঋণ নেন। তবে ব্যবসায় ব্যাপক ক্ষতি হয় তার। তিনি নিঃস্ব হয়ে যান। ঋণের চাপের কারণেই হয়তো তারা আত্মহত্যা করেছেন।’

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 13 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক