হোম
অপরাধ

রাজধানীতে ছিনতাইয়ের হটস্পট জানাল র‍্যাব।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজধানীতে ছিনতাইয়ের হটস্পট জানাল র‍্যাব। এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব জানিয়েছে, রাজধানী ঢাকার বেশকিছু এলাকা ছিনতাইয়ের হটস্পট হিসেবে পরিচিত। আর এসব এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং চুরির ঘটনা যেন প্রতিদিনকার চিত্র। তাই এসব এলাকায় কড়া নজরদারি রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন আজ মঙ্গলবার, ২৩ নভেম্বর, এসব ছিনতাই-প্রবণ এলাকার নাম উল্লেখ করেন। এসব এলাকায় তাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও জানান তিনি। একটি চক্র বাহিনীটির হাতে ধরা পড়ার পরই এসব তথ্য সামনে আসে বলে জানানো হয়। জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, রাজধানীর বেশকিছু এলাকাকে ছিনতাইয়ের হটস্পট ঘোষণা করেছে।

সেগুলো হলো— ঢাকা উদ্যান, নবীনগর হাউজিং, লোহারগেট, রাজধানীর গাবতলী থেকে হাজারীবাগ এলাকার মধ্যকার স্লুইস গেট। এ ছাড়াও রয়েছে চন্দ্রিমা উদ্যান, নবোদয় হাউজিং, চাঁদ উদ্যান, রায়েরবাজার এলাকা। এসব জায়গায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, এসব ছিনতাইয়ের সঙ্গে জড়িত মূলত কিশোর গ্যাংয়ের সদস্যরা। সম্প্রতি র‍্যাব-২ এমনই একটি চক্রকে গ্রেপ্তার করেছে। যারা এসব এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ভাইব্বা ল কিং নামক এই কিশোর গ্যাং গ্রুপের নেতা শরীফ ওরফে মোহন (১৮)।

এ ছাড়া গ্রুপটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে— নয়ন (১৮), শাকিল (১৯), রুমন (১৮), জাহিদ (১৮) ও উদয় (১৯)। এ ছাড়া তিন অপ্রাপ্তবয়স্ক কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কেউ অটোচালক, কেউ রিকশা চালক, কেউ নির্মাণ শ্রমিক, আবার কেউ রাজমিস্ত্রীর সহযোগী। তারাই এ ধরনের গ্রুপ করে অপরাধের সঙ্গে জড়াচ্ছে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 5 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 6 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 6 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক