হোম
রাজনীতি

রওশন এরশাদের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০১৯ ৫:৩০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

dtv,
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্ধারণ নিয়ে জাতীয় পার্টিতে জটিলতার মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রওশন এরশাদের বাসভবনে এ সংবাদ সম্মেলন হবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তার স্ত্রী রওশন এরশাদ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর বিরোধীদলীয় নেতা নির্ধারণ নিয়ে বিবাদ দেখা দেয় জাতীয় পার্টিতে। পার্টির অধিকাংশ সংসদ সদস্য মঙ্গলবার বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে চিঠি দেন। এর পর বুধবার রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেয়া হয়। বুধবার বিকাল ৪টার দিকে সংসদ ভবনের স্পিকার দফতরে এ চিঠি পৌঁছে দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি।

এ বিষয়ে আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন রওশন এরশাদ। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে দলীয় সূত্রে বলা হয়েছে।

এদিকে বুধবার বেলা ১১টার দিকে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ গুলশানের বাসায় বৈঠক করেন। পার্টির বেশ কয়েকজন সিনিয়র নেতা ও সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্ধারণ করতে স্পিকারের কাছে পাঠানো চিঠির বিরোধিতা করেন তারা। এ সময় রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারের কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বলেন, ম্যাডাম (রওশন এরশাদ) স্পিকারকে সম্বোধন করে লিখেছেন, ‘আপনি আমাকে বিরোধীদলীয় উপনেতা বানিয়েছেন। আমাদের নেতা মারা যাওয়ার পর সংসদ সদস্যরা আমাকে নেতার কাজ চালিয়ে নেয়ার দায়িত্ব দেন। শুনতে পারলাম, একজন নিজেকে পার্লামেন্টারি পার্টির নেতা করার জন্য আপনাকে চিঠি দিয়েছেন। আপনাকে জানাতে চাই, নেতা নির্বাচন করার এখতিয়ার পার্লামেন্টারি পার্টি সংরক্ষণ করে। যে কোনো সিদ্ধান্ত নিতে হলে পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে।’

চিঠিতে রওশন এরশাদ আরও বলেন, ‘৩ সেপ্টেম্বর পাঠানো চিঠিকে ইগনোর করার অনুরোধ করছি। একই সঙ্গে জানাতে চাই, উনি পার্টির চেয়ারম্যান নন, উনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।’

মঙ্গলবার দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দেয় জাতীয় পার্টি। দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল স্পিকারের দফতরে চিঠি পৌঁছে দেয়। দলের ২২ সংসদ সদস্যের মধ্যে ১৫ জন এতে স্বাক্ষরও করেন। তবে স্পিকার দেশের বাইরে থাকায় তিনি নিজে চিঠি গ্রহণ করতে পারেননি।

এ অবস্থায় বুধবার রওশন এরশাদ করণীয় ঠিক করতে তার বাসায় জাতীয় পার্টির সিনিয়র নেতা এবং সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ‘এমন চিঠি দেয়ার এখতিয়ার জিএম কাদেরের নেই’ বলে সাফ জানিয়ে দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আরেক প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিরোধীদলীয় নেতা হবেন রওশন এরশাদই।’

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় রওশন এরশাদ তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এতে দলের রাজনীতি নিয়ে তিনি নিজেই সাংবাদিকদের ব্রিফ করবেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তার স্ত্রী রওশন এরশাদ। তিনি দলের কো-চেয়ারম্যানের পাশাপাশি চলতি একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার দায়িত্বেও রয়েছেন।https://www.facebook.com/D-TV-881207148717249/

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 19 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক