admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জুন, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরোঃ ফেসবুকে পরিচয়, অতঃপর প্রেম। আর এই প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসে ধরা পড়েছে প্রীতি পন্ডিত নামে এক ভারতীয় কিশোরী।
আজ রোববার (২৭জুন) দুপুরে প্রেমিক মিলন ও তার এক সহযোগীসহ ওই ভারতীয় কিশোরীকে আদালতে হাজির করেছে রংপুর সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার রানী পুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার লতিফুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মন্টু পন্ডিতের মেয়ে ১৭ বছরের প্রীতি পন্ডিতের সঙ্গে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে মিলনের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই টানে গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ আসেন প্রীতি।
গত কয়েকদিন ধরে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া ফাজিল খা গ্রামে মিলনের বাড়িতে অবস্থান করছিলেন প্রীতি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক তিনজনকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Aa