admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০১৯ ৮:৩২ পূর্বাহ্ণ
আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় রংপুর মেরিন একাডেমি। শতকোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। চলছে মনোরম সাজে সজ্জিতকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা। চলতি বছরের ডিসেম্বর মাসেই মেরিন একাডেমি উদ্বোধনকে ঘিরে নেয়া হচ্ছে ব্যাপক উদ্যোগ। এলাকাবাসীর প্রত্যাশা যেহেতু রংপুর পীরগঞ্জের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেহেতু এ মেরিন একাডেমি উদ্বোধন তিনিই করবেন। রংপুর গণপূর্ত অধিদপ্তর জানায়, বর্তমান সরকারের উদ্যোগে রংপুর, সিলেট, পাবনা ও বরিশাল জেলার মেরিন একাডেমি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এ চার জেলার মধ্যে সর্বপ্রথম রংপুর মেরিন একাডেমি উদ্বোধন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল গাফ্ফার। নির্বাহী প্রকৌশলী সাকিউল আলম জানান, ২০২০ সালের জানুয়ারি মাস থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে তিনি মনে করেন।