admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২০ ১১:২১ অপরাহ্ণ
মোঃ হারুন-অর-রশিদ বাবু, ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিসঃ আজ ৩রা ডিসেম্বর ২০২০ইং বৃহস্পতিবার বাদ মাগরিব রংপুরের আদী শহর মাহিগঞ্জে,রংপুর মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে মাহিগঞ্জের ত্যাগী নেতাদের মূল্যায়ন করায় একটি আনন্দ মিছিল বের করে,মাহিগঞ্জ এলাকার আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। রংপুর মহানগর কমিটিতে মাহিগঞ্জের যারা স্থান পেয়েছেন, বীর মুক্তিযোদ্ধা আনিছুল হক পেয়ারা মাষ্টার কে করা হয়েছে মহানগর আওয়ামী লীগের ১নম্বর উপদেষ্টা। সাবেক ছাত্রনেতা ওয়ান ইলেভেনের কারাবরণকারী মোঃ মেহেদী হাসান জাহাঙ্গীর কে করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
বিশিষ্ট ব্যবসায়ী আবু শাদাৎ মোহাম্মদ শাওন কে করা হয়েছে উপ দপ্তর সম্পাদক। কার্যকরী সদস্য হিসেবে স্থান করে নিয়েছেন মোঃ আলমগীর হোসেন চৌধুরী, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রব পাটোয়ারী। কর্যকরি সদস্য হিসেবে স্থান হয়েছে সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা ফেরদৌস হাসান চৌধুরী জুয়েল কে, উক্ত কমিটিতে নির্বাচিত করায় বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, ও সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল কে, মাহিগন্জ্ঞ বাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং সেই সাথে নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
মাহিগঞ্জের আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবুল কাশেম।মিছিলটি মাহিগঞ্জ ২৯ ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে, মাহিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে বাজার শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয় মিছিলটি।মিছিলের শ্লোগান ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রংপুর মহানগরের সহ সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন লিখন।