admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২০ ৭:৫২ পূর্বাহ্ণ
মোঃ হারুন-অর-রশিদ বাবু, ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিসঃ পীরগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তালুক ইসাদ দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ রশিদুল ইসলাম আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। ৪ নভেম্বর ২০২০ইং বুধবার সন্ধ্যা ছয়টার সময় রংপুর মেডিকেল কলেজ হাস্পাতালে, চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তিনি লিভার সিরোসিস ও কিডনি জনিত রোগে দীর্ঘদিন, ঢাকার ধানমন্ডিতে রেনেসাঁ মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন,অবস্থার কোন উন্নতি না হলে রংপুরের ডক্টরস ক্লিনিকে তাকে ভর্তি করানো হয়। পরবর্তী অবস্থা আশংকাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় চারদিন সেখানে চিকিৎসা গ্রহণ পরবর্তী আজ সন্ধ্যা ছয়টায় তিনি পরলোক গমণ করেন।
তিনি তালুক ইশাদ মৌজার পূর্বখামার পাড়া গ্রামের মোঃ ইয়াকুব আলীর পুত্র। মরণকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬০বছর, তিনি এক কন্যা সন্তান, স্ত্রী বাবা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রশিদুল ইসলাম ছিলেন সাবেক ছাত্রনেতা, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিলেন সক্রিয়। তিনবার তিনি ছিলেন অত্র ইউনিয়নের নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তসলিম উদ্দিন শোক প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন পীরগাছা উপজেলা প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল হক লিটন, যুগ্মসাধারণ সম্পাদক পীরগাছা উপজেলা আওয়ামীলীগ।
আরো শোক প্রকাশ করেছেন, ১নং কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নুর আলম। শোক প্রকাশ করেছেন মোঃ মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক পরগাছা উপজেলা আওয়ামী লীগ। ১নং কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আবুল হাসিম, ১নং কল্যাণী ইউনিয়ন যুবলীগের আহবায়ক বিজয় রায় প্রমুখ। মরহুমের নামজে জানাজা আজ ৫ নভেম্বর রোজ বৃহস্পতিবার, বাদ যোহর তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ।