admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২১ ১০:১৯ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরোঃ রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন নরসুন্দরদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। সোমবার (১২ জুলাই) দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে কর্মহীন নরসুন্দরদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়। এসময় ১৬০ জন কর্মহীন নরসুন্দরের মাঝে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তারা জানায় লক ডাউন থাকায় তাদের আয় রোজগার প্রায় বন্ধ আধাবেলা অনাহারে দিন যাপন করছে।
জেলা প্রশাসনের দেওয়া টাকা যদিও অতি সামান্য তারপর ও ডাল-ভাত খেয়ে জীবন ধারণ করতে পারবে বলে জানান।