হোম
নির্বাচিত কলাম

রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি’র খাদ্যসহায়তা প্রদান।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরোঃ রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ১১২০ দোকান কর্মচারিকে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে তাদের হাতে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান। বাংলাদেশ দোকান মালিক সমিতির রংপুর জেলা ও মহানগর কমিটি মানবিক সহায়তা প্রদানের আয়োজন করে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর, শ্রমিক, কর্মচারিরা। সরকার করোনার শুরু থেকেই বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি ওএমএস কার্ড বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনও মানুষের পাশে থাকার চেষ্টা করছে। একসঙ্গে ১১২০ কর্মচারিকে ঈদ উপহার দিয়ে সহযোগিতা করার জন্য রংপুর জেলা ও মহানগর দোকান সমিতিকে সাধুবাদ জানাচ্ছি। এভাবে সবাইকে যার যার সামর্থ্য ও অবস্থান থেকে অসহায় মানুষের জন্য এগিয়ে আসতে হবে।

খাদ্যসমাগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রধান নিবার্হী কর্মকর্তা মো. নাজমুল হুদা, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. মহিদুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি মো. আলতাফ হোসেন। এতে সভাপতিত্ব করেন মহানগর দোকান মালিক সমিতির সভাপতি শাহ্ মো. আশরাফুদ্দৌলা আরজু্।

স্বাগত বক্তব্য রাখেন মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লিটন পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালন করেন মহানগর কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী। অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত করেন মহানগর শাখার মোঃ ওমর ফারুক। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও উপস্থিত ছিলেন- জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলতাফ মাহমুদ, সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আলম, আশরাফুল আলম রিপন, আবু মোহাম্মদ শাহ্ নেওয়াজ শামীম, সেরা করদাতা আলহাজ্ব মোঃ তৌহীদ হোসেন, আলমগীর হোসেন আলম, জেলা মহিলা সম্পাদিকা সুইটি আনজুম, যুগ্ম মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস অশ্রু, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান চান, মো. এমদাদ হোসেন, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, রশিদুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, মহিলা সম্পাদিকা পারভীন আক্তার, যুগ্ম মহানগর সম্পাদিকা ফাতেমা আকতার, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুন নবী বাবুল প্রমুখ।

সামাজিক দূরত্ব মেনে ১ হাজার ১২০ জন সুবিধাভোগীর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, আলু, খেঁজুর, চিনি, লাচ্ছা সেমাইসহ ফেস মাস্ক ও একটি করে জীবাণুনাশক সাবান রয়েছে। ঈদের আগে খাদ্য সহায়তা পেয়ে দোকান কর্মচারি শাহ্ জাহান, ছবির আহমেদ, আইনুল হক ও মোছলেমা বেগম জানান, করোনায় আমরা শেষ। লকডাউনে ঘরে থেকে থেকে ঋণের বোঝা বেড়েছে। পেট চালাতে তো কাজের বিকল্প নেই। অভাবের এ সময়ে ত্রাণ পেয়ে ভালো লাগছে। ঈদের কয়টা দিন ভালো খাওয়া যাবে। দুর্দিনে খাদ্য সহায়তা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্থান থেকে আসা দোকান কর্মচারিরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: পঞ্চগড়ে সারজিস
রংপুর 12 hours আগে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 2 days আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 2 days আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 2 days আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 2 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 4 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 4 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক