admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১১:১০ অপরাহ্ণ
মোঃহারুন-অর-রশিদ(বাবু) ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিসঃ বর্ষীয়ান রাজনীতিবিদ, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, সাবেক সহ-সভাপতি, গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান। বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রামাণিক।
ব্রেইন স্ট্রোক করার পর দীর্ঘদিন অসুস্থ ছিলেন, পরিশেষে দুটি কিডনি ফেইল করে, রংপুর মেডিকেল কলেজ হাস্পাতালের চিকিৎসাধীন অবস্থায় আজ রাত আনুমানিক ৯:৩০টায় ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন) মৃতুকালে তার বয়স হয়েছিল (৭৫)তিনি দুই কন্যা ও এক পুত্রসন্তান সহ অনেক আত্মীয়-স্বজন গুন গ্রাহি রেখে গেছেন।
তার মৃতুতে রংপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান শাহীন, রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন মরহুমের বিদায়ী আত্নার মাগফেরাত কামনা সহ শোক প্রকাশ করেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা সাকাল ১১:০০ ঘটিকায় মেডিকেল পূর্বগেট সংলগ্ন (মেডিকেল মসজিদ) এবং দ্বিতীয় নামাজে জানাজা গংগাচড়া উপজেলা মাঠে অনুষ্ঠিত হবে। শেষে মরহুমের আদি নিবাস চেংমারীর পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ।