admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ হাফেজ আতিকুল ইসলাম নিজেকে জীনের বাদশা দাবী করে বিভিন্ন মানুষের নিকট থেকে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে জীন-পরীর ভয় দেখিয়ে, জাদু-টোনা, ও তাবিজ- কবজ, করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোন জীন-পরী তাকে সহোযোগিতা করেনি। ধরা পরেছেন র্যাবের জালে। র্যাব জানায়, প্রতারক হাফেজ মাওলানা মোঃ আতিকুল ইসলাম (৪২) দীর্ঘদিন থেকে বিভিন্ন ভাবে অর্থ হাতিয়ে নিচ্ছিল এমন অভিযোগ আসে র্যাব-১৩ কাছে।
র্যাব বিষয়টি গোপনে অনুসন্ধান চালিয়ে এই প্রতারক চক্রের বিষয়ে নিশ্চিত হন। এরপর রংপুর নগরীর কেরানী পাড়া চৌরাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ১ টি ডায়রী উদ্ধার করে, যেখানে বিভিন্ন মানুষের নামে যাদু, বান-টোনা করার প্রমান উল্লেখ রয়েছে, এ ছাড়াও ১ টি মোবাইল, ১ টি সিমকার্ড, ৫ টি তাবিজের খোলস, ১৪ টি চাঁদা আদায়ের রশিদ বহিঃ ৭ টি কোরআন সদৃশ ছোট বই, উদ্ধার করে র্যাব-১৩।
র্যাব-১৩ জানায়, প্রতারক নিজেকে সিদরাতুল মুনতাহায় বসে জিনের সাথে বৈঠক করা, জীনদের তালিম দেওয়া এবং জাদু-টোনার মাধ্যমে অলৌকিক কিছু দেখিয়ে ভিকটিমদের মনে ভয়ভীতি সৃষ্টি করে তাদের কাছে মোটা অংকের টাকা আদায় করাই ছিল এই প্রতারক জীনের বাদশার কাজ। বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে স্বীকার করেছে র্যাবের নিকট।