admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০১৯ ৯:০৩ পূর্বাহ্ণ
আমিনুল ইসলাম আপেল,রংপুর প্রতিনিধিঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর-এর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব চত্বর থেকে আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। আনন্দ শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সুমি কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন মহলের সুধিজন ও অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা হয়। পরে আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর কমিটির সমৃদ্ধি ও অগ্রযাত্রায় শুভকামনা ব্যতয় করে বক্তব্য রাখেন অতিথিরা। তারা বলেন, ফটো সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরে বলেই সমাজে পরিবর্তন আসছে। প্রতিটি ছবিই সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাই ফটো সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন এখন সময়ের দাবি। অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর কমিটির সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু, ইনডিপেনডেন্ট পত্রিকার রংপুর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, একুশের টিভি’র রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাবেক কোষাধ্যক্ষ সুশান্ত ভৌমিক সুবল, সাংবাদিক আব্দুর রহমান মিন্টু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সেক্রেটারী সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বুলু, দৈনিক যুগের আলো’র সহ-বার্তা সম্পাদক নজরুল মৃধা, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শ্রী বাবলু নাগ, স্টাফ রিপোর্টার হুমায়ন কবির মানিক, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের রংপুর প্রতিনিধি রেজাউল করিম মানিক, উত্তরবাংলা ডটকমের প্রকাশক মুরাদ মাহমুদ, যুবসংহতির রংপুর মহানগরের আহবায়ক শাহিন হোসেন জাকির, বাংলাদেশ মানবাধিকার কমিশনের রংপুর কমিটির সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ লাবলু, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি রহমতুল্লাহ অপু, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা অ্যাডভোকেট আবু সাঈদ সুমন, চন্দনপাট ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, দৈনিক খবরপত্র’র রংপুর প্রতিনিধি নুর হাসান চান, দৈনিক প্রথম আলো’র চিত্র সাংবাদিক মইনুল ইসলাম, বাংলাটিভি’র রংপুর প্রতিনিধি এসএম রাফাত হোসেন বাধন, দৈনিক বায়ান্নর আলো’র স্টাফ রিপোর্টার জিতু কবীর, ডেইলি সান’র রংপুর প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক আমাদের প্রতিদিন’র রিপোর্টার হারুন উর রশিদ সোহেল, শরিফুল ইসলাম সুমন, দৈনিক সাইফ’র স্টাফ রিপোর্টার আল আমিন সুমন, দাবানলের নির্বাহী সম্পাদক খন্দকার মিলন আল মামুন, ফটো সাংবাদিক রণজিত দাস, দৈনিক যুগের আলো’র স্টাফ ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, ইমরোজ হোসেন ইমু, স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম দুখু, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর এর সহ-সভাপতি সাদ্দাম হোসেন ডামি, ফটো সাংবাদিক সেলিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাহিত্য ও ক্রিড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দৈনিক পরিবেশ’র ফটো সাংবাদিক রাশেদ হোসেন রাব্বি প্রমুখ।