admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল ব্যুরো প্রধান রংপুরঃ বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর ৩১নং ওয়ার্ডের নাজিরদিগল উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব সাদ এরশাদ এমপি। তিনি বলেন, শিক্ষাই জাতির একমাত্র মুক্তির পথ। আজকের ছাত্ররা আগামী দিনের কর্ণধার। সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
দেশ এবং জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাফিয়া খানম, জেলা শিক্ষা কর্মকর্তা উম্মে হাবিবা, জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোবহান মজিব বিদ্যুত, সদর উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক আসাদুজ্জামান টিটু, সদস্য জিয়াম হোসেন, রেজা খান, মাহামুদুর রহমান ও ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে সাদ এরশাদ এমপি রংপুর নগরীর ৯নং ওয়ার্ডের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।