হোম
তথ্য ও প্রযুক্তি

রংপুরে জেলা ও উপজেলা সুজন সুশাসনের জন্য দুই দিনব্যাপ বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত।

মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রংপুরে মহানগর জেলা ও উপজেলা সুজন সুশাসনের জন্য দুই দিনব্যাপ বিভাগীয় সংলাপ অনুষ্ঠি। বর্তমান অন্তর্বর্তী সরকার গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচারণা চালাতে পারে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, এই সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়; এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, যার প্রধান অগ্রাধিকার নির্বাচন, সংস্কার ও বিচার। শনিবার দুপুরে রংপুরের আর ডি আর এস বাংলাদেশ সভাকক্ষে

‘গণঅভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক রংপুর বিভাগীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্দিষ্ট আইন ও কাঠামো ছিল এবং তাদের দায়িত্বকাল সীমিত ছিল তিন মাসে। সে সময় তারা নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। কিন্তু বর্তমান সরকার একটি ভিন্ন বাস্তবতায় দায়িত্ব গ্রহণ করেছে। সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। ফলে এসব সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচারণা চালানো সরকারের এখতিয়ারভুক্ত।

সংবিধান সংশোধন ও গণতান্ত্রিক চর্চার সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়ে সংবিধানে সংশোধনী যুক্ত হলেও দেশ স্বৈরাচারী কাঠামো থেকে পুরোপুরি মুক্ত হবে—এমন নিশ্চয়তা নেই। বিষয়টি নির্ভর করে গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির ওপর। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ১৯৯০ সালে তিন জোটের রূপরেখাও বাস্তবায়িত হয়নি। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানুষ প্রাণ দিয়েছে—সেই আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয়।

এ দায়িত্ব সবার। এই লক্ষ্য বাস্তবায়নে সুজন দায়মুক্তির অভিযাত্রা শুরু করেছে। এসময় রংপুর মহানগর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়। উত্তরবঙ্গের আট জেলার ও উপজেলার সুজন সুশাসনের জন্য সভাপতি সম্পাদকসহ ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 51 minutes আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 3 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 3 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 3 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 3 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 3 days আগে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ১১ দিন বন্ধ।
অর্থনীতি 4 days আগে

৫০ জন কৃষক পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত।
অর্থনীতি 5 days আগে

তেঁতুলিয়ায় ইউএনও-চেয়ারম্যান দ্বন্ধ তুঙ্গে ঘুষের অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। 
আইন-বিচার 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক