admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, ব্যুরো প্রধান রংপুরঃ আজ (০৬ এপ্রিল) জেলা প্রশাসন, রংপুর ও জেলা ক্রীড়া সংস্থা, রংপুর এর আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সকাল ১০.০০ টায় রংপুর স্টেডিয়াম হতে শুরু হয়।
উক্ত র্যালির বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। এছাড়াও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারের দিবসের মূল প্রতিপাদ্য সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি।