admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুন, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ
রংপুরের ভৌগোলিক নির্দেশক শতরঞ্জি পেল জিআই স্বীকৃতি। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে রংপুরের শতরঞ্জি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) রংপুরের শতরঞ্জিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে ২০১৬ সালে বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে জামদানিকে স্বীকৃতি দেওয়া হয়।

জানা যায়, এদিন রাজধানীর অফিসার্স ক্লাবে ডিপিডিটি উদ্যোগে আয়োজিত ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মেধাসম্পদ’ শীর্ষক সেমিনার এবং বিশ্ব মেধাসম্পদ দিবসের অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসানের হাতে এই স্বীকৃতির সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। উল্লেখ্য, ২০১৯ সালের ১১ জুলাই জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য বিসিক পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করে রংপুরের শতরঞ্জি। এর পর গত বছরের (২০২০) নভেম্বরে বাংলাদেশ ফর্মস এন্ড পাবলিকেশন্স অফিসে রংপুরের শতরঞ্জির জার্নাল প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ডিপিডিটি শতরঞ্জির ভৌগোলিক নির্দেশক সনদ দিলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। উল্লেখ্য, ২০১৯ সালের ১১ জুলাই জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য বিসিক পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করে রংপুরের শতরঞ্জি। এর পর গত বছরের (২০২০) নভেম্বরে বাংলাদেশ ফর্মস এন্ড পাবলিকেশন্স অফিসে রংপুরের শতরঞ্জির জার্নাল প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ডিপিডিটি শতরঞ্জির ভৌগোলিক নির্দেশক সনদ দিলো।