হোম
নির্বাচিত কলাম

রংপুরের পীরগাছায় মাষাণকুড়া নদী পুনঃখননে ব্যাপক অনিয়ম এলাকাবাসির অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২১ ১২:১৭ অপরাহ্ণ

রংপুরের পীরগাছায় মাষাণকুড়া নদী পুনঃখননে ব্যাপক অনিয়ম এলাকাবাসির অভিযোগ - এম কে নিউজ

ফাইল ছবি

রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাষাণকুড়া নদীর প্রাণ ফেরাতে পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। নদীটি খননে প্রায় ৬৬ লাখ টাকা বরাদ্দ দিলেও দায়সারা খননে তা কোনো কাজেই আসছে না। নামমাত্র খননে নদীর প্রশস্ততা যেমন কমছে তেমনি অপরিকল্পিতভাবে পুনঃখননের কারণে আসন্ন বর্ষায় আবার তা ভরাট হয়ে পড়বে। এতে ভেস্তে যাচ্ছে সরকারের মহৎ উদ্দেশ্য। আর পকেট ভরছে প্রকল্প সংশ্লিষ্টদের। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সরেজমিনে জানা গেছে, মাষাণকুড়া মরানদী পুনঃখনন কাজে অর্থ বরাদ্দ নিয়ে চলছে লুকোচুরি। চারটি অংশে ভাগ করে প্রকল্পের কাজ শুরু হলেও এক অংশের কাজের তথ্য দিয়ে সাইনবোর্ড টানানো হয়েছে। সেটিও দৃশ্যমান স্থানে না দিয়ে লোক চলাচলহীন জায়গায় দেওয়া হয়েছে। সাইন বোর্ডে এক অংশের তথ্য দিয়ে পুরো চার অংশের কাজ চলছে। এদিকে কাজের জন্য নামমাত্র টাকা বরাদ্দ হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা প্রচার করছেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিন থেকে মাষাণকুড়ায় এস্কাভেটর(ভেকু) দিয়ে নদী পুনঃখননের কাজ চলছে। এ বিষয়ে কারো কাছেই সঠিক কোন তথ্য পাচ্ছেন না তারা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেও প্রকল্প বিষয়ে কোন তথ্য পাননি।

তবে তাদের অভিযোগ দায়সারা ভাবে খনন কাজ চলছে। নদীর তলদেশ যৎসামান্য খুঁড়ে পাড়ের মাটি কেটে প্রস্থ বাড়ানো হচ্ছে। সেই মাটি আবার ফেলে রাখা হচ্ছে নদীর পাড়েই। এতে তো কোনো লাভ হবে না, উল্টো ক্ষতি হবে। বর্ষা এলে পাড়ে রাখা মাটি ধসে আবার নদীতে পড়বে। তখন নদী আবারও ভরাট হবে, তাহলে দায়সারা ভাবে নদী পুনঃখনন করে তো কোন লাভ হবে না। শুধু শুধু সরকারের বিপুল পরিমান টাকা গচ্ছা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাষাণকুড়া মরা নদীটি পীরগাছা উপজেলার একমাত্র মৎস্য অভয়াশ্রম। এখানে প্রতিবছর প্রচুর পরিমানে দেশীয় মাছ উৎপাদন হয়। জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (২য় সংশোধিত) অধীনে ৬৬ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে চারটি অংশে ভাগ করা হয়। প্রথম অংশে বরাদ্দ দেওয়া হয় ১৫ লাখ ৪০ হাজার টাকা, দ্বিতীয় অংশে ১৯ লাখ ২০ হাজার, তৃতীয় অংশে ১৩ লাখ ১০ হাজার টাকা ও চতুর্থ অংশে ১৮ লাখ ৭৭ হাজার টাকা। ৩১ জানুয়ারি উদ্বোধন করা হলেও প্রকল্পের কাজ শেষের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে প্রতিটি অংশে ৩০ জন করে সুবিধাভোগী নিয়ে দল গঠন করা হয়েছে। যারা কাগজে কলমে সীমাবদ্ধ রয়েছে। সম্পূর্ণ কাজটি করছেন জেলা মৎস্য কর্মকর্তার যোগসাজশে স্থানীয় একটি প্রভাবশালীমহল।

প্রকল্পের দ্বিতীয় অংশটি মূল অভয়াশ্রম। এখানে পানির গভীরতা অনেক। এটি শুষ্ক মৌসুমেও শুকায় না। তাই এলাকাবাসীর কাছে এটি কুড়া নামে পরিচিত। এই অংশ সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৯ লাখ ২০ হাজার টাকা। কিন্তু এই অংশে নদীর তলদেশ খননের কোন সুযোগ নেই। এই অংশের বরাদ্দের টাকা পুরো লুটপাটের খাতায় যাবে বলে স্থানীয়রা জানায়। ইতিমধ্যে ওই প্রকল্পের চার লাখ ৬৯ হাজার টাকার বিল উত্তোলন করা হয়েছে।

স্থানীয়দের দাবি, যেভাবে ভেকু দিয়ে দায়সারাভাবে নদী পুনঃখনন করা হচ্ছে তাতে বরাদ্দের অর্ধেক টাকাও খরচ হবে না।
কাবিলাপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সবুজ মিয়া বলেন, শুরু থেকেই নদী পুনঃখননের বিষয়ে লুকোচুরি চলছে। সঠিক বরাদ্দের বিষয়ে কেউ মুখ খোলেনি। কিভাবে প্রকল্প বাস্তবায়ন হবে তাও কেউ জানে না। শ্রমিকের বদলে ভেকু দিয়ে নদী খনন করা হচ্ছে। কোন সুবিধাভোগী নারী বা পুরুষকে নদী খননের সময় দেখা যায়নি। শুধু ভেকু চালকরা নিজ ইচ্ছেমতো কাজটি করছেন।

অনিয়মের মাধ্যমে কাজ চলছে স্বীকার করে স্থানীয় মৎস্যজীবী সমিতি ও প্রকল্পের চতুর্থ অংশের সভাপতি প্রেমা চন্দ্র দাস বলেন, আমরা কাগজে কলমে থাকলেও আসলে কাজটি করছে অন্যরা। আমরা গরিব মানুষ এ রকম বড় প্রকল্পের কাজ করার সুযোগ কি আমাদের হয়। সাইন বোর্ডের তথ্য অনুয়াযী উপজেলা মৎস্য দপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, প্রকল্পের ব্যাপারে আমার তেমন ধারণা নেই। সব জেলা অফিস থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদিও আমি বেশ কয়েকবার প্রকল্প এলাকা পরির্দশন করেছি। তবে এভাবে খনন করায় বর্ষায় পাড়ের মাটি ধুয়ে আবার নদী ভরাট হবে বলে তিনি স্বীকার করেন।

রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বরুণ চন্দ্র বিশ্বাস বলেন, সুবিধাভোগীরা নিজে কাজ না করে অন্যদের সহযোগিতায় ভেকু দিয়ে কাজ করছে লাভের জন্য। এতে লাভ হতেই পারে। প্রতিটি প্রকল্প লাভের জন্য করা হয়। আমার দরকার কাজ ঠিক ভাবে হচ্ছে কি না, সেটা দেখা। তবে প্রকল্প এলাকায় একটি অংশের কাজের সাইনবোর্ড আমিও দেখেছি। দ্রুত পুরো প্রকল্পের সাইনবোর্ড দৃশ্যমান স্থানে লাগানোর নির্দেশ দেওয়া হবে। কাজ শেষে পুরো প্রকল্প মূল্যায়ন করে দেখা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 23 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 1 day আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক