admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২১ ১০:৩১ পূর্বাহ্ণ
মোংলা ফেয়ারওয়ে বয়া এলাকায় জাহাজডুবি, ১০ জন ক্রুকে জীবিত উদ্ধার। বঙ্গোপসাগরের মোংলা ফেয়ারওয়ে বয়া এলাকায় শুক্রবার (৯ অক্টোবর) সকালে এমভি বিউটি অব লোহাগড়া-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেই জাহাজ থেকে ১০ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, ডুবে যাওয়া জাহাজটি থেকে ১০ ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা এখন নিরাপদ ও সুস্থ আছেন। উদ্ধার অভিযান এখনও চলছে। এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় ঘটেছে একই ঘটনা। চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের অদূরে এমভি টিটু-৭ নামের একটি লাইটার জাহাজ ডুবে যায়।
তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন ওই জাহাজে থাকা ১৩ নাবিক আরেকটি বোটের সাহায্যে তীরে উঠে আসেন।