admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাটের আলোচিত পৌর মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেছেন, তাকে হত্যার জন্য গতকালও (শুক্রবার) একরাম চৌধুরীর বাড়িতে মিটিং হয়েছে। এ নিয়ে তিনি ও তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কাদের মির্জার নতুন অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাটের আলোচিত পৌর মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেছেন, তাকে হত্যার জন্য গতকালও (শুক্রবার) একরাম চৌধুরীর বাড়িতে মিটিং হয়েছে। এ নিয়ে তিনি ও তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বসুরহাট পৌরসভায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ শনিবার তিনি এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, আমি আল্লাহর ওপর নির্ভর করি। এখন প্রশাসন বা সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটা তাদের বিষয়। তবে দেহে একফোটা রক্ত থাকা পর্যন্ত আমি এখান থেকে সরবো না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তদন্তের বিষয়ে কাদের মির্জা বলেন, আপনি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দীকে দিয়ে একটা দলীয় লাইনে তদন্ত করেন। তারা যে সিদ্ধান্ত দেবে আমি তা মাথা পেতে নেব।
তিনি আরো বলেন, সম্প্রতি যেসব ঘটনা ঘটে গেছে, সে বিষয়ে ঢাকা থেকে বিচার বিভাগীয়সহ এনএসআই বা ডিজিএফআই দিয়ে তদন্তের দাবি জানাচ্ছি। তদন্তের মাধ্যমে আমি বা আমার কোনো কর্মীর ব্যাপারে যে শাস্তি আসবে তা মাথা পেতে নেব।
এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় আওয়ামী লীগের বিবদমান এক গ্রুপের নেতা এবং কাদের মির্জার প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর পর কাদের মির্জাও গ্রেপ্তার হতে পারেন বলে বসুরহাটে গুঞ্জন ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত র্যা ব, পুলিশ ও গোয়েন্দা সদস্যরা পৌরভবন ঘিরে রাখে। এতে জনমনে আশঙ্কা দেখা দেয়। প্রসঙ্গত, কাদের মির্জা ও বাদল গ্রুপের মধ্যে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এরই জেরে গত ১৯ ফেব্রুয়ারি এক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। এ ছাড়া গত ৯ মার্চ রাতে বসুরহাট পৌরভবনের পাশে আবারো দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে আলা উদ্দিন নামের এক সিএনজিচালক নিহত হন।