হোম
অপরাধ

মেজর(অবঃ) সিনহা রাশেদ হত্যায় পুলিশ কি চাপের মুখে ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২০ ১:৫৮ অপরাহ্ণ

রাশেদ হত্যায়-পুলিশ-কর্মকর্তা-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

মেজর(অবঃ) সিনহা রাশেদ হত্যায় পুলিশ কি চাপের মুখে ? এ ঘটনায় পুলিশ ও ডিজিএফআই পরস্পর বিরোধী ভাষ্য দেয়। বাংলাদেশে অনিয়ম, হেফাজতে নিয়ে নির্যাতনসহ নানা অভিযোগে গত ২৪ ঘণ্টায় পুলিশের তিনজন ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এরমধ্যে নেত্রকোনার দূর্গারপুর থানার ওসি মিজানুর রহমান, কক্সবাজার সদর মডেল থানার ওসি আবু মো. শাহজাহান কবির এবং বরগুনার বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদারকে আলাদা অভিযোগে প্রত্যাহার করা হয়।

গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নিহত মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথ এবং সিফাতকে মুক্তি দেয়ার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে বামনা থানার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলামকে চড় মারেন একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস আলী তালুকদার। জানা যায় যে, ওই বিক্ষোভে লাঠি চার্জের নির্দেশ দেয়া হলেও সেটি না করার কারণে সহকর্মীকে চপেটাঘাত করেন ওসি মো. ইলিয়াস আলী তালুকদার।

পরে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রধান এবং বরগুনার অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, প্রকাশ্যে আরেক পুলিশ কর্মকর্তাকে চপেটাঘাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাকে প্রত্যাহার করা এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ করি। সেই সুপারিশের প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়েছে, বলেন মি. ইসলাম। গত ৩১শে জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান। বাংলাদেশে সম্প্রতি পুলিশের গুলিতে সাবেক এক সেনাসদস্য নিহত হওয়ার পর এ বিষয়ে করা হত্যা মামলায় আসামী করা হয়েছে টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকতসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে।

এ ঘটনার বেশ কয়েক দিন পরেই মঙ্গলবার এমন প্রত্যাহারের সিদ্ধান্ত হলো। তবে মানবাধিকার কর্মীরা এই পরিস্থিতিকে কিছুটা ভিন্নভাবে দেখছেন। মেজর সিনহার হত্যার ঘটনায় যে আলোড়ন তৈরি হয়েছে তার কারণে পুলিশ বাহিনী কিছুটা চাপের মুখে পড়েছে বলে মনে করেন অধিকার কর্মীরা। তারা বলছেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যখন বড় কোন ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে, নানা ধরণের সমালোচনা তৈরি হয়, তখন সেই পরিস্থিতি থেকে বের হতে নানা পদক্ষেপ নেয়া হয়।

মানবাধিকারকর্মী ও আইনজীবী এলিনা খান বলেন, পুলিশ বাহিনীর সুনামের দিক থেকে দেখতে গেলে বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও চাপ সৃষ্টি করেছে। তবে এটিকে তিনি কৌশল হিসেবে দেখতে চান। এক ধরণের চাপ তো অবশ্যই। কারণ জনগণের বিস্ফোরণ, জনগণের বক্তব্য তাদের সুনামের জন্য তো অবশ্যই চাপ সৃষ্টি করেছে। তিনি বলেন, তবে এ ধরণের ঘটনা অনেক ঘটেছে এবং তারা কৌশলে বের হয়ে গেছে। একজন সাধারণ মানুষ যদি অপরাধের জন্য শাস্তির আওতায় আসে, তাহলে পুলিশ কেন আসবে না? তাই এটাকে আমি কৌশল বলতে চাই। এ সম্পর্কে জানতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বর্তমান পরিস্থিতিকে চাপ বলে মনে করেন না। তিনি বলেন, দেশে ছয় শতাধিক ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে হাতে গোনা কয়েক জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে ব্যবস্থা নিতেই হয়। এটাই নিয়ম। এটির সাথে অন্য কিছুর যোগসূত্র নেই বলে মনে করেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। আমি মনে করি না এটা কোন ধরণের চাপ। মেজর সিনহার হত্যার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, একটা বড় ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে এটা হয়েছে বলে মনে হতে পারে কিন্তু আসলে তা নয় এবং এটি হওয়াও উচিত নয়। তার মতে, পুলিশের হাতে ক্ষমতা থাকে এবং এর অপব্যবহার হলে তদন্ত ও ব্যবস্থা নেয়া হবে সেটাই স্বাভাবিক। আর সে প্রেক্ষিতেই এসব ঘটনা ঘটেছে বলে মনে করেন তিনি।

মানবাধিকার আইনজীবীরা অবশ্য বলছেন, পুলিশের বিরুদ্ধে নানা সময় আসা অভিযোগের বিষয়ে আরো অনেক আগে থেকেই যথোপযুক্ত ব্যবস্থা নেয়া উচিত ছিল। কারণ এরআগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো অভিযোগের ক্ষেত্রেও সেরকম কোন তদন্তের খবর আসেনি। মানবাধিকার আইনজীবী সারা হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা-বাহিনীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত হলে সেটা আসলে কাঙ্ক্ষিতই ছিল।

মেজর (অবঃ) সিনহার ঘটনার কারণে মনে হচ্ছে খুব অল্প হলেও রাষ্ট্রের একাংশ একটা মোড় নেয়ার চেষ্টা করছে এবং এ ব্যাপারগুলো নিয়ে তদন্ত করার চেষ্টা করবে। এটা খুব দরকার ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত হওয়া এবং যারা অভিযোগ করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে, এই বাহিনীর উপর জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন মানবাধিকার আইনজীবীরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক