হোম
অপরাধ

মেঘনা পেট্রোলিয়াম ফার্নেস অয়েলে মাত্রাতিরিক্ত পানি মেশাচ্ছে !

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২০ ৮:৪৫ পূর্বাহ্ণ

মেঘনা পেট্রোলিয়াম ফার্নেস অয়েলে মাত্রাতিরিক্ত পানি মেশাচ্ছে -এম কে নিউজ

ফাইল ছবি

মেঘনা পেট্রোলিয়াম ফার্নেস অয়েলে মাত্রাতিরিক্ত পানি মেশাচ্ছে ! বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপণন প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম তাদের বিপণন করা ফার্নেস অয়েলে মাত্রাতিরিক্ত পানি মেশায় বলে অভিযোগ উঠেছে। এমনকি মাত্রাতিরিক্ত পানি থাকায় ফেরত আসা ১০ লাখ লিটার ফার্নেস অয়েল পরিশোধন ছাড়াই নিজেদের মূল ট্যাংকারে মেশানো হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা অভিযোগ করে বলেন, মেঘনা পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার (অপারেশন) শেখ আবদুল মতলেবের মতলববাজিতেই এসব ঘটনা ঘটছে।জানা গেছে, সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গা মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে ১০ লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে ওটি ওশান স্টার নামের একটি জাহাজ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে গেলে সেখানকার কর্মকর্তারা পরীক্ষা করে দেখেন, তাতে মাত্রাতিরিক্ত পানির অস্তিত্ব রয়েছে। যার পরিমাণ ছিল ০ দশমিক ৭ শতাংশ।

ফলে এই অয়েল কোনোভাবেই বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের উপযোগী নয় বিধায় সেগুলো আবারও চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে ফেরত পাঠানো হয়। তথ্যটি নিশ্চিত করে মঙ্গলবার বাঘাবাড়ী ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের স্টোরকিপার জাহাঙ্গীর জানান, চট্টগ্রামের মেঘনা ডিপো থেকে ফার্নেস অয়েল নিয়ে একটি জাহাজ এসেছিলো এবং সেটিতে থাকা ফার্নেস অয়েল ল্যাবে পরীক্ষা করা হলে, তাতে মাত্রাতিরিক্ত পানির উপস্থিতি পাওয়া যায়। তাই এগুলো আবার ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দিতে ‘ওটি ওশান স্টার’ জাহাজের মালিক, মাস্টার ও সুপারভাইজারের যোগসাজশে মাত্রাতিরিক্ত পানি মেশানো ওই ফার্নেস অয়েল আবারও মেঘনা পেট্রোলিয়ামের মূল ট্যাংকারে মেশানোর ব্যবস্থা করেছেন শেখ আবদুল মতলেব। এমনটা হলে সব ফার্নেস অয়েলেই পানি মিশে যাবে। যা দিয়ে পরবর্তীতে কোনো কাজ করা যাবে না।

তবে যোগাযোগ করা হলে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন শেখ আবদুল মতলেব। তিনি জানান, মাত্রাতিরিক্ত পানি পাওয়ায় তা ফেরত পাঠানো এবং পরিশোধন ছাড়াই মূল ট্যাংকারে ফার্নেস অয়েল মেশানোর পুরো বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে মেঘনা পেট্রোলিয়ামের ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) আহসান হাবীব তমাল জানান, প্ল্যান্টের জন্য পাঠানো ফার্নেস অয়েল ফেরত এসেছে। তেলের কোয়ালিটি ঠিক নেই। তাই তারা এগুলো ফেরত পাঠিয়েছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 19 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 20 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 1 day আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক