হোম
আন্তর্জাতিক

মুহিইদ্দিন মাহাথিরকে পেছনে ফেলে যেভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ মার্চ, ২০২০ ৬:৪৭ অপরাহ্ণ

Malay-pm-muhiuddin-mknewsbd

ফাইল ছবি

নতুন প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিন। মাহাথির মোহাম্মদের আকস্মিক পদত্যাগের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহিইদ্দিন ইয়াসিন। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এই নামটি খুব একটা আলোচিত ছিলো না। কিন্তু রাজার পছন্দে শেষ পর্যন্ত তিনিই দায়িত্ব নিলেন। নতুন একজন প্রধানমন্ত্রী পেলেও মালয়েশিয়ার রাজনীতিকে ঘিরে এখন বড় ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কারণ প্রভাবশালী রাজনীতিক ও দীর্ঘদিনের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেন নি। মালয়েশিয়ার রাজনীতিতে গত কয়েক দশক ধরে প্রাধান্য বিস্তারকারী রাজনীতিক ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেছেন, মি. মুহিইদ্দিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া অবৈধ ও বিশ্বাসঘাতকতা। মুহিইদ্দিন ইয়াসিনকে মি. মাহাথিরের উত্তরসূরি হিসেবে নির্বাচন করেছেন মালয়েশিয়ার রাজা এবং আজ রোববার তিনিই তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মি. মুহিইদ্দিনকে সমর্থন দিচ্ছে সাবেক ক্ষমতাসীন দল। দুর্নীতির অভিযোগে ওই সরকারের পতন হয়েছিল। কিন্তু মাহাথির মোহাম্মদ বলছেন, তিনি এই নিয়োগকে পার্লামেন্টে চ্যালেঞ্জ করবেন। বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতা মাহাথির মোহাম্মদ তার পুরাতন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের সাথে জোট গঠন করে ২০১৮ সালে ক্ষমতায় ফিরে এসেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতা থেকে সরিয়ে তার এই বিজয় ছিল খুবই বিস্ময়কর। সরকারি তহবিলে বড় ধরনের দুর্নীতির অভিযোগে মি. রাজাকের বিচার চলছে।

প্রভাবশালী রাজনীতিক মাহাথির মোহাম্মদ।

প্রভাবশালী রাজনীতিক মাহাথির মোহাম্মদ।

আনোয়ার ইব্রাহিমের সাথে করা জোট থেকে বের হয়ে মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর মালয়েশিয়ার রাজনীতিতে অচলাবস্থার সৃষ্টি হয়। কিন্তু মি. মাহাথিরের পদত্যাগের সিদ্ধান্ত তার বিপক্ষে চলে যায়। ২০১৮ সালের নির্বাচনী ফলাফলের প্রসঙ্গ তুলে মাহাথির মোহাম্মদ বলেছেন, এটা অদ্ভুত ব্যাপার। পরাজিতরা সরকার গঠন করছে আর বিজয়ীরা হচ্ছে বিরোধী দল।
সাংবাদিক জনাথন হেড বলছেন, মালয়েশিয়ায় এধরনের রাজনৈতিক অনিশ্চয়তা নজিরবিহীন। রাজনৈতিক দল উমনোকে দু’বছর আগে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ক্ষমতা ছাড়তে হয়েছিল। মি. মুহিইদ্দিন মাত্র এক সপ্তাহ আগে মাহাথির মোহাম্মদের জোট থেকে বের হয়ে যান এবং তার পুরনো দল উমনোর সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। অনেকেই বিশ্বাস করেন, ক্ষমতায় থাকার জন্যে নতুন সরকারকে মালায়া জাতিগোষ্ঠী ও সংখ্যালঘুদের ওপর নির্ভর করতে হবে। মি. মুহিইদ্দিন একবার বলেছিলেন, প্রথমে তিনি একজন মালায়া এবং এর পরে তিনি মালয়েশিয়ান। মি. মুহিইদ্দিনের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটিতে এই আশঙ্কাও তৈরি হয়েছে যে উমনোর যেসব নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে – সেগুলোর তদন্ত সামনের দিকে অগ্রসর নাও হতে পারে। মি. মাহাথির ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। আনোয়ার ইব্রাহিম ছিলেন তার উপ-প্রধানমন্ত্রী।

আনোয়ার ইব্রাহিম। কিন্তু নেতৃত্বকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে ১৯৯৮ সালে আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করা হয় এবং তার জের ধরে তাদের সম্পর্কে ফাটল ধরে। পরে দুর্নীতি ও সমকামিতার অভিযোগে মি. আনোয়ারের কারাদণ্ড হয়। অনেকেই মনে করেন, তার এই সাজা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু ২০১৮ সালে মি. মাহাথির যখন ঘোষণা করেন যে তিনি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট গঠন করতে যাচ্ছেন তখন অনেকেই বিস্মিত হয়েছিল। তিনি তখন বলেছিলেন নাজিব রাজাকের সরকারকে ক্ষমতা থেকে সরাতে তারা আবারও একজোট হচ্ছেন। তাদের জোট নির্বাচনে জয়লাভ করে। মি. মাহাথির শেষ পর্যন্ত মি. আনোয়ারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছিলেন। কিন্তু কখন সেটা করা হবে সে প্রশ্ন তিনি বারবারই এড়িয়ে গেছেন। মি. মাহাথির গত সপ্তাহে আকস্মিকভাবে পদত্যাগের কথা ঘোষণা করেন। এর পর তিনি ও মি. আনোয়ার ঘোষণা করেন যে তারা আবারও একত্রিত হয়েছেন এবং তাদের প্রতি সংখ্যাগরিষ্ঠ এমপিদের সমর্থন রয়েছে। কিন্তু মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ শেষ পর্যন্ত মি. মুহিইদ্দিনকেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।
মালয়েশিয়া কে প্রধানমন্ত্রী হবেন সেবিষয়ে দেশটির রাজাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 8 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 8 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 8 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 17 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 23 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 1 day আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 1 day আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক