admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২০ ৭:০৪ পূর্বাহ্ণ
নাগরিক ভাবনা, অ্যাাড, আবু মহীউদ্দিন জয়পুরহাটঃ জয়পুরহাটের চকগোপাল মধ্যে পাড়ার আব্দুল জোব্বার। নিজের এক সেন্টিমিটার জমি নেই। স্ত্রী মারা গেছে দুরারোগ্য ব্যাধিতে।২ছেলে রিক্সা চালায়।বড় ছেলে খাবার দিতে পারবেনা বলে দিয়েছে। ছোট মেয়েটি বিধবা হয়ে বছর ১৫ থেকে বাপের সঙ্গে আছে। সেও অসুস্থ। ছেলে মেয়েরা এক সংগে থাকলেও পৃথক অন্নে।কারোরই নিজের জমিতো দুরের কথা বসত ভিটা নেই।
অন্যের জমিতে থাকে। ৮০ বছরের আব্দুল জোব্বার চোখে দেখেননা। ১ টি গরু আর আব্দুল জোব্বার এক ঘরে থাকে। মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবেনা বলে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যয় ঘোষণা করেছেন। যারা এসবের খোঁজ খবর রাখার দায়িত্বে, তাদের কয়েক জনকে বিষয়টি অবগত করেছি। যেটা সত্য তাহলো কেউ খোঁজ নেওয়ার আগ্রহ দেখায়নি।
তাতে বুঝতে পেরেছি নির্বাচনের আরো দেরী আছে। আসুন, আব্দুল জোব্বারের সাথে পরিচিত হই। এবং সরকারের ঘোষণা অনুযায়ী এই অসহায় মানুষটির পাশে দাড়াই। তার মাথা গুজার ঠিকানাটা বুঝিয়েদেই যে তার পাওয়ার অধিকার।