হোম
অপরাধ

মাহী বলেছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, অনেক কিছু বলার আছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মাহী বলেছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, অনেক কিছু বলার আছে। পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউড তারকা মাহিয়া মাহীর পুরনো একটি কথপোকথন ফাঁস নিয়ে তোলপাড় চলছে। এ নিয়ে গতকাল সোমবার ভিডিওবার্তা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী। এবার পবিত্র ওমরা পালনে স্বামীর সঙ্গে সৌদি আরবে থাকা মাহী দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে মাহী বলেছেন, সবার অভিভাবক, মমতাময়ী মায়ের (শেখ হাসিনা) সঙ্গে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চান তিনি, অনেক কিছু বলার আছে তাকে।

দেশে ফেরার পর এটিই হবে তার প্রথম ও একমাত্র চাওয়া, এই মনোবাসনা নিয়েই মক্কা ত্যাগ করবেন। এই চাওয়া ব্যর্থ হবে না বলে তার বিশ্বাস। এর আগে প্রতিমন্ত্রী মুরাদকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেয়ার খবর প্রকাশের পর গতকাল সোমবার রাতে ফেসবুকে লাইভে এসেছিলেন মাহিয়া মাহী। এতে মক্কার হারাম শরিফে থাকায় ফোন ধরতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, এবাদত করতে এসেছি, সেটাই ঠিক মতো করতে চাই। সেদিন ভীষণ বিব্রত ছিলাম, নিজের আত্মসম্মানে কতটা আঘাত লেগেছে, তা আমি জানি আর আল্লাহ জানে।

এখন আরো একবার বিব্রত হলাম, নিজের ও দেশবাসীর কাছে ছোট হলাম। অশালীন ফোনালাপের ঘটনাটি দুই বছর আগের জানিয়ে মাহী বলেন, এ রকম ভাষা বা ব্যবহারের জবাব আমার কী দেয়ার ছিল, আপনারা ভেবে দেখবেন। তখন কিছু বলার মতো ভাষা ছিল না আমার। সেজন্য কোনো প্রতিবাদ করিনি, যেভাবে পেরেছি পাশ কাটিয়ে গেছি। বরাবরের মতো আল্লাহর কাছে বলেছি, কষ্ট পেয়েছি। যে কষ্ট দিয়েছে, তিনি ফল পেয়েছেন। এ বিষয়ে এখান থেকে কথা বলার মানসিকতা নেই উল্লেখ করে তিনি আরো বলেন, আমি দোষী কিনা, তা নিজের অবস্থান থেকে চিন্তা করবেন আপনারা। আমাদের জন্য দোয়া করবেন, ওমরা যেন আল্লাহ কবুল করেন। আমার কোনো দোষ ছিল না, পরিস্থিতির শিকার ছিলাম।

এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশে আজ মঙ্গলবার, ৭ ডিসেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ব্যক্তিগত কারণ দেখিয়ে লেখা পদত্যাগপত্রটি এদিন দুপুরে জমা পড়েছে তার দপ্তরে। তার আগে ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা চাই। প্রধানমন্ত্রীর নির্দেশ আমার জন্য শিরোধার্য।

সম্প্রতি সংবিধান থেকে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম তুলে নেয়ার কথা বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা ডা. মুরাদ হাসান। একের পর এক বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়ার পরেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতি জাইমা রহমানকে নিয়ে অশ্রাব্য ভাষায় কথা বলেন।এ নিয়ে বিভিন্ন দল এবং সংগঠন থেকে তো বটেই, খোদ আওয়ামী লীগ থেকেই মুরাদের পদত্যাগের দাবি উঠেছে। পরে নিজ দলের নারী নেত্রীদের নিয়েও অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন তিনি। এরমধ্যেই রোববার রাতে নায়িকা মাহীর সঙ্গে নোংরা ও অশ্লীল ফোনালাপের অডিও রেকর্ড ফাঁস হয় ডা. মুরাদের। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় বইছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 4 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 4 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 5 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 7 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 7 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক