admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২১ ৯:১২ পূর্বাহ্ণ
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন আগামী নির্বাচনে ট্রাম্প মাঠে থাকলে আমিও থাকবো। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সুস্বাস্থ্য বজায় থাকলে তিনি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বিশ্বাস করেন, ভাগ্য তাকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আনতে সহায়তা করবে। ৭৯ বছর বয়সী বাইডেন গতকাল বুধবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেন। নিউইয়র্ক পোস্ট। ওয়ার্ল্ড নিউজ টুনাইট’ অ্যাঙ্কর ডেভিড মুয়ারকে তিনি জানান, খেলার মাঠে সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে তিনি পুনরায় স্বাগত জানাতে প্রস্তুত- ‘যদি আমি সুস্থ থাকি তাহলে আমি আবার দৌড়াব। আমি ভাগ্যকে সম্মান করি। ভাগ্য আমার জীবনে বহুবার ইতিবাচক ভূমিকা রেখেছে।
বাইডেন বলেন, তার ২০২০ সালের প্রতিদ্বন্দ্বী (ট্রাম্প) মাঠে থাকলে তিনিও খেলায় নামবেন। ডোনাল্ড ট্রাম্প মনোনীত হলে আমি কেন তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব না? বরং এটা দৌড়ানোর সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। ৭৫ বছর বয়সী ট্রাম্পও হোয়াইট হাউসে আশির কোটায় থাকবেন যদি তিনি দ্বিতীয় মেয়াদে জয়ী হন। ওমিক্রনের বিরুদ্ধে তার প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তা ব্যর্থতা নয় উল্লেখ করেন বাইডেন। তবে কিছুই যথেষ্ট ভালো হয়নি বলে স্বীকার করেছেন। তার বক্তব্য, গত ক্রিসমাসে আমরা এমন পরিস্থিতিতে ছিলাম যেখানে উল্লেখযোগ্যভাবে কম টিকা দিয়েছিলাম।
বাইডেন গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) ৫০০ মিলিয়ন কিট কেনা এবং পরের মাসে বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, পরীক্ষার কেন্দ্রগুলো এবং ফার্মেসিতে ওষুধ সংকটের বিরুদ্ধে আরও ভালোভাবে প্রস্তুত হওয়া উচিত ছিল। তবে আমি মনে করি না, এটা একটি ব্যর্থতা। এর আগেও একবার বাইডেন আগামী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেন। তার মূল নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। ১৯৪২ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম এবং বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য।
বারাক ওবামার অধীনে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪৭তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বাইডেন এবং ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে ডেলাওয়ারের প্রতিনিধিত্ব করেন। বাইডেন পেনসিলভানিয়ার স্ক্রানটনে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। ১৯৬৮ সালে সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে আইন শাস্ত্রে ডিগ্রি অর্জনের আগে ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। তিনি ১৯৭০ সালে নিউ ক্যাসেল কাউন্টি কাউন্সিলে নির্বাচিত হন এবং ডেলাওয়ার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হন মাত্র ২৯ বছর বয়সে।