admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২০ ৮:৫৭ অপরাহ্ণ
মোঃ হারুন-অর-রশিদ বাবু, ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিসঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ০৫ বোতল ফেন্সিডিল, ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ মোট ০২ জন আসামী গ্রেফতার
ঘটনা-১ঃ গতকাল ০১ই ডিসেম্বর ২০২০ইং মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ এর কর্মপরিকল্পনায় পুলিশ পরিদর্শক জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এসআই তছলিম উদ্দিন আহমেদ, এসআই মোঃ বাবুল ইসলাম, এএসআই মোঃ পেয়ারুল ইসলাম, এএসআই মোঃ আলতাব হোসেন, কং/৮৩৯ মোঃ আনসারুল ইসলাম, কং/৭১৩ শ্রী বাবুল চন্দ্র বর্মন, কং/৬১০ মোঃ মতিবুর রহমান মুন্নাসহ আরপিএমপি হারাগাছ থানা এলাকায় অভিযান পরিচালনা করে হারাগাছ পৌরসভার ২ নং ওয়ার্ডস্থ সারাই দর্জি পাড়াধীন গ্রামে মসজিদের সামনে থেকে ধৃত আসামি মোঃ সহিদার রহমান(৪০) এর দেহ তল্লাশি করে ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ সহিদার রহমান(৪০), পিতাঃ মোঃ মোকছেদ, মাতা- মোছাঃ শমছিয়া, সাং- মর্ণেয়া চর, ডাক-মৌভাষা, থানা- গংগাচড়া, জেলা- রংপুর এবং পলাতক আসামি- মোছাঃ মেরিনা (৩৬), স্বামী-মোঃ সহিদার রহমান(৪০), পিতাঃ মোঃ মোকছেদ, মাতা- মোছাঃ শমছিয়া, সাং- মর্ণেয়া চর, ডাক-মৌভাষা, থানা- গংগাচড়া, জেলা- রংপুর। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসমীর বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬ (১) সারণি ১৪ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনা-২ঃ অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদ এর পরিকল্পনা মতে, নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ আবু সাইয়ুম তালুকদার এর নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ আরপিএমপি কোতয়লী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন আক্কেলপুর হিন্দু পাড়া থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ১৫০ গ্রাম শুকনো গাজা এবং একটি পুরাতন জনশন-৮০ মোটরসাইকেল উদ্ধারসহ আসামি মোঃ মঞ্জু মিয়া (৩৮), পিতা-মৃত মোসলেম উদ্দিন, সং- দেও ডোবা(ডাঙ্গীরপাড়), থানা- কোতয়ালী, মহানগর রংপুর কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিবি উপ কমিশনার মোঃ ফারুক আহমেদ। তিনি আরও বলেন সাধারণ নাগরিকগন যদি তথ্য দিয়ে রাষ্ট্রকে তথা আমাদেরকে সহায়তা করেন, তাহলে মাদক ও সন্ত্রাস নির্মুল আরও সহজ হবে।