admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
মোস্তাফিজুর রহমান , হরিপুর উপজেলা প্রতিনিধিঃ নীলনবঘনে আষাঢ় গগণে তিল ঠাঁই আর নাহি রে- ওগো আজ তোরা যাসনে
ঘরের বাহিরে। কবিগুরু রবি ঠাকুরের কালজয়ী কবিতার সুর লহরী বাজলো সারাদিন ০৪/০২/২০২২ তারিখ শুক্রবার। তাও আবার মাঘ মাসে।যেন মাঘ মাসে আষাঢ়ে কুটুম্ব। গতকাল ভোর থেকে শুরু হয়ে চলে রাত বারোটা অবধি।
হঠাৎ এমন ঝড়বৃষ্টি কাল হয়েছে ভুট্টা ও গম চাষীদের। আলুর ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন কিনা এ নিয়ে চিন্তার রেখা কৃষকের চোখে মুখে। গরু ছাগল শীতে কাবু হয়ে পড়ে। সারাদিন বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন অপারেটর এর টাওয়ার নেটওয়ার্ক সিস্টেম বিঘ্নিত হয়। দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলা সম্ভব হয়নি।
ডোবা নালা গুলো পরিপূর্ণ হয়ে গেছে পানিতে । রাত ৮ টা থেকে ৯:৫০ পর্যন্ত মুষলধারে বৃষ্টি হলে রাস্তা গুলো পানিতে পরিপূর্ণ হয়ে যায়। দিন শেষে ঠিক রাত বারোটায় বিদ্যুৎ এর আগমন ঘটলে প্রযুক্তি নির্ভর মানুষ স্বস্তি ফিরে পায়।