admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিলু, মোঃ মহিবুল আলম রানাঃ কুষ্টিয়া কুমারখালী ৩নং জগন্নাথপুর ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং জগন্নাথপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকী বাদশা কে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকী বাদশাকে সংবর্ধনা দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনবন্ধু আব্দুল্লাহ আল বাকী বাদশা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন সাধারণ ওয়ার্ডের ইউপি সদস্য, দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।