হোম
আন্তর্জাতিক

মস্কোতে শীর্ষ বৈঠক ভয়ঙ্কর খেলায় পুতিন ও এরদোয়ান, যুদ্ধ এড়াতে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মার্চ, ২০২০ ১:০৮ অপরাহ্ণ

Ardowan vs putin-mknewsbd

ফাইল ছবি

মস্কোতে আজ পুতিন-এরদোয়ান বৈঠক, যুদ্ধ এড়ানো যাবে কি? সিরিয়ার একমাত্র বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশ ইদলিব নিয়ে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে এখন কার্যত যুদ্ধ চলছে। যে কোনো মুহূর্তে রাশিয়া এই যুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ হয়ে যেতে পারে – এই আশঙ্কা দিন দিন বাড়ছে। ইদলিবে গত কদিনের হামলা পাল্টা হামলায় সিরিয়া এবং তুরস্ক দুপক্ষেরই ক্ষয়ক্ষতি প্রাণহানি হয়েছে। বুধবার তুরস্ক তাদের দুজন সৈন্যের নিহত হওয়ার খবর স্বীকার করেছে। এ নিয়ে ইদলিবে নিহত তুর্কি সৈন্যের সংখ্যা সরকারি হিসাবেই ৫০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে তুরস্ক সিরিয়ার তিনটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এবং দাবি করেছে তাদের হামলায় ছয়শরও বেশি সিরিয় সৈন্য এবং শিয়া মিলিশিয়া মারা গেছে। এখনও তুরস্ক সিরিয়ায় সরাসরি রুশ সৈন্য বা রুশ যুদ্ধ বিমান টার্গেট করেনি, কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তেমন ঘটনা মাত্র সময়ের ব্যাপার বলে সামরিক বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা করছেন।

যুদ্ধ এড়াতে মস্কো যাচ্ছেন এরদোয়ান ভয়ঙ্কর খেলায় পুতিন ও এরদোয়ান ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষণা সংস্থা ইন্সটিটিউট অব ন্যাশনাল ইন্টারেস্টের বিশ্লেষক কোনোর ডিলিন বলছেন, তুরস্ক এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরুর ঝুঁকি এখন প্রবল। প্রতিষ্ঠানের নিজস্ব প্রকাশনা ন্যাশনাল ইন্টারেস্ট’ সাময়িকীতে মি. ডিলিন লিখেছেন, রেচেপ তাইয়িপ এরদোয়ান এবং ভ্লাদিমির পুতিন ইদলিবে ভয়ঙ্কর খেলায় মেতেছেন। দুজনেরই সেখানে ভিন্ন ভিন্ন স্বার্থ রয়েছে এবং সেগুলো চরিতার্থ করতে কেউই পিছু হটতে রাজী বলে মনে হচ্ছেনা। তুরস্ক নেটো জোটের সদস্য এবং সৈন্য সংখ্যার বিচারে জোটের সবচেয়ে বড় সামরিক শক্তি। তবে পারমানবিক শক্তিধর রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে তুরস্ক ওয়াকিবহাল। সে কারণেই হয়ত প্রেসিডেন্ট পুতিনের সাথে মুখোমুখি কথা বলতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আগামিকাল (বৃহস্পতিবার) মস্কো যাচ্ছেন যাতে ইদলিবের সংঘাত আয়ত্তের বাইরে না চলে যায়। বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের এক সভার পর মি. এরদোয়ান বলেন, মস্কোতে গিয়ে তিনি ইদলিবে দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা করবেন।

ইদলিবের সারাকেব শহরের দখল নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হয়েছে।

ইদলিবের সারাকেব শহরের দখল নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হয়েছে।

চরম নাখোশ রাশিয়া তবে ইদলিবে তুরস্কের সামরিক তৎপরতায় তারা যে কতটা নাখোশ তা খোলাখুলি জানিয়েছে মস্কো। মি এরদোয়োনের মস্কো সফরের আগের দিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে খোলাখুলি বলেছে, ইদলিবে তুরস্কের সৈন্যদের সাথে জিহাদি বিদ্রোহীদের সখ্যতা এবং সহযোগিতা আরো দৃঢ় হচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর- জেনারেল ইগর কোনাশেনকভ বলেছেন, তাহরির আল শামস বা হুররা আল দিনের মত যে সব গোষ্ঠীকে জাতিসংঘ সন্ত্রাসী হিসাবে বিবেচনা করে, তারাই এখন ইদলিবে তুরস্কের পর্যবেক্ষণ টাওয়ারে তুর্কি সৈন্যদের সাথে মিলে সামরিক তৎপরতা চালাচেছ। জেনারেল কোনাশেনকভ বলেন, সিরিয়ার হেমেইমে রুশ বিমান ঘাঁটিতে ব্যাপকহারে কামানের গোলাবর্ষণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

পুতিন ও এরদোয়ান

পুতিন ও এরদোয়ান

মস্কোতে আজ পুতিন-এরদোয়ান বৈঠক, যুদ্ধ এড়ানো যাবে কি? সিরিয়ার একমাত্র বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশ ইদলিব নিয়ে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে এখন কার্যত যুদ্ধ চলছে। যে কোনো মুহূর্তে রাশিয়া এই যুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ হয়ে যেতে পারে – এই আশঙ্কা দিন দিন বাড়ছে। ইদলিবে গত কদিনের হামলা পাল্টা হামলায় সিরিয়া এবং তুরস্ক দুপক্ষেরই ক্ষয়ক্ষতি প্রাণহানি হয়েছে। বুধবার তুরস্ক তাদের দুজন সৈন্যের নিহত হওয়ার খবর স্বীকার করেছে। এ নিয়ে ইদলিবে নিহত তুর্কি সৈন্যের সংখ্যা সরকারি হিসাবেই ৫০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে তুরস্ক সিরিয়ার তিনটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এবং দাবি করেছে তাদের হামলায় ছয়শরও বেশি সিরিয় সৈন্য এবং শিয়া মিলিশিয়া মারা গেছে। এখনও তুরস্ক সিরিয়ায় সরাসরি রুশ সৈন্য বা রুশ যুদ্ধ বিমান টার্গেট করেনি, কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তেমন ঘটনা মাত্র সময়ের ব্যাপার বলে সামরিক বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা করছেন।

ইদলিবে মুখোমুখি যুদ্ধ এড়াতে মস্কোতে ৫ই মার্চ মস্কোতে মুখোমুখি বসছেন প্রেসিডেন্ট এরদোয়ান ও প্রেসিডেন্ট পুতিন রাশিয়া বলছে, সিরিয়ার ভেতরে তাদের যান্ত্রিক বহরের বিপুল সমাবেশ ঘটিয়ে তুরস্ক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তাছাড়া, রাশিয়া বলছে, নেটো জোটের হস্তক্ষেপের লক্ষ্যে ইদলিবে ১০ লাখের মত শরণার্থী তৈরি হয়েছে বলে যে দাবি তুরস্ক করছে তা মিথ্যা প্রচারণা। মস্কোর বক্তব্য – তিন বছর আগে শরণার্থীর ছবি ব্যবহার করেছে তুরস্ক।

এরদোয়ান কি রণে ভঙ্গ দেবেন?
বৃহস্পতিবার মস্কোতে মি. এরদোয়ানকে এসব অভিযোগের কথায় হয়তো তুলে ধরবেন মি. পুতিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাতে কি ভড়কে যাবেন মি.এরদোয়ান? আঙ্কারা থেকে যেসব ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া গেছে, তাতে মনে হয়না তুরস্ক সহজে রণে ভঙ্গ দেবে।

সিরিয়ার হেমেইমে রুশ বিমান ঘাঁটিতে নিয়মিত হামলার অভিযোগ করছে রাশিয়া

সিরিয়ার হেমেইমে রুশ বিমান ঘাঁটিতে নিয়মিত হামলার অভিযোগ করছে রাশিয়া

বিশেষ করে ইদলিবের সারাকেব শহরে সিরিয়ার এক হামলায় ৩৩ জন তুর্কি সৈন্যের মৃত্যুর ঘটনায় ক্রোধে টগবগ করে ফুটছে তুরস্ক। একটি হামলায় এত প্রাণহানি তুর্কি সেনাবাহিনীতে গত ৩০ বছরে হয়নি। প্রতিদিনই তুরস্কের সরকার-সমর্থিত মিডিয়াগুলোতে সিরিয়ায় বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর আহ্বান জানানো হচ্ছে। এমনকি বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির নেতা কেমাল কিলিচদারোগোলু বলেছেন, “যে দেশই আমার সৈন্যের গায়ে হাত দেবে, তারাই শত্রু। তিনি রাশিয়াকেই ইঙ্গিত করেছেন। সরকার সমর্থক এমএইচপি দলের নেতা দেভলেত বাচেলি বলেছেন, এখনই দামেস্ক ঢুকে আসাদের মাথায় টুপি চাপিয়ে দিতে হবে।প্রেসিডেন্ট এরদোয়ান গত বেশ কিছুদিন ধরে নেটোর সমালোচনা করলেও, এখন তিনি তাদের দ্বারস্থ হয়েছেন। আমেরিকান কর্মকর্তারাও দফায় দফায় আঙ্কারায় যাচ্ছেন বলে সংবাদদাতারা জানাচ্ছেন। মার্কিন সেনাবাহিনীর ইউরোপীয় কম্যান্ডের প্রধান জে টড ডি গত মাসে আঙ্কারায় গিয়ে সিরিয়ায় সহযোগিতা নিয়ে কথা বলেছেন। এছাড়া, গত মাসে ইউক্রেন সফরে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, ক্রাইমিয়া সহ ইউক্রেনের সার্বভৌমত্বকে তুরস্ক সবসময় সমর্থন করবে। ইউক্রেনের সেনাবাহিনীর জন্য তিনি ২০ কোটি ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। মি.এরদোয়ানের এসব কথাবার্তায় ক্ষিপ্ত হয়েছে রাশিয়া এবং রুশ রাজনীতিকরা তা প্রকাশ করতে দ্বিধা করছেন না। মস্কো মনে করছে, মি. এরদোয়ান রাশিয়ার ওপর চাপ তৈরির চেষ্টা করছেন।

ইদলিবে তুরস্ক সমর্থিত বিদোহীরা সিরিয়ার সরকারি সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে

ইদলিবে তুরস্ক সমর্থিত বিদোহীরা সিরিয়ার সরকারি সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে

রাশিয়া লড়াইতে প্রস্তুত কিন্তু রাশিয়া কি ইদলিব পুনর্দখলের পরিকল্পনা থেকে সরে আসতে পারে? ক্রেমলিনের ঘনিষ্ঠ রুশ রাজনীতিক সের্গেই মারকভ রয়টরস বার্তা সংস্থাকে বলেছেন, রাশিয়া শক্ত অবস্থান নিয়েছে এবং যে কোনো লড়াইতে তারা প্রস্তুত। জানা গেছে ইদলিবের সারাকেভ শহরে রাশিয়া তাদের সামরিক পুলিশ মোতায়েন করেছে। তারা দেখতে চাইছে তুরস্ক এরপরও সেখানে হামলা করে কিনা। মি মারকভ বলছেন, সারাকেবের ওপর যে কোনো হামলা হবে রাশিয়ার ওপর হামলা। গত সপ্তাহে ভূমধ্যসাগরে ক্রুজ মিসাইল বহনকারী নতুন যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। ইদলিব থেকে বিদ্রোহীদের হটিয়ে দ্রুত সিরিয়ার যুদ্ধ শেষ করতে উদগ্রীব হয়ে পড়েছেন প্রেসিডেন্ট পুতিন। কিন্তু তুরস্কের কাছে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর কৌশলগত মূল্য অনেক। এদেরকে তারা কুর্দিদের বিরুদ্ধে কাজে লাগাতে চায়। ফলে বৃহস্পতিবার মি. এরদোয়ান এবং মি. পুতিনের বৈঠকে ইদলিব নিয়ে সৃষ্ট সংকটের সমাধান হবে – এমন আশা কেউ করছেন না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 6 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 6 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 6 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 15 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 21 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 1 day আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 1 day আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক