হোম
অপরাধ

ভিডিও ভাইরাল তরুণী ধর্ষণের মামলায় টিকটক রিদয়সহ ছয় অভিযুক্ত গ্রেফতার, দু’জন গুলিবিদ্ধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ মে, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এক তরুণীকে ধর্ষণের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ভিডিওতে থাকা ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের ব্যাঙ্গালুরু পুলিশ। এদের মধ্যে দু’জন তরুণীও রয়েছেন। ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজে দেখা যায় এক তরুণীকে বিবস্ত্র করে তার ওপর কয়েকজন পৈশাচিক নির্যাতন চালাচ্ছে। ভিডিওটি দেখে এক তরুণের পরিচয় শনাক্ত করেছেন নির্যাতিতার বাবা। তার নাম রিফাদুল ইসলাম রিদয়, ঢাকার মগবাজারের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘টিকটক রিদয় বাবু’ নামে পরিচিত।

ব্যাঙ্গালুরু পুলিশ গ্রেফতার হওয়া যে চার তরুণের নাম প্রকাশ করেছে সেখানে রিদয় বাবুর নামও দেখা গেছে। অভিযুক্ত অপর তিন তরুণ হলেন, রাখিমুদ্দিন ইসলাম সাগর, মোহাম্মদ বাবু সাহিক এবং হাকিম। তাদের সবার বয়স ২৩ থেকে ৩০ বছরের মধ্যে। তবে গ্রেফতার দুই তরুণীর নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। ব্যাঙ্গালুরু পুলিশ জানিয়েছে যে, ভিডিওটি ভারতের পূর্ব ব্যাঙ্গালুরুর রামামুর্থিনগর এলাকার একটি ভবনে গত ছয় দিন আগে ধারণ করা হয়েছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ যখন গ্রেফতার হওয়া অভিযুক্তদের নিয়ে ওই ভবনে যায় তখন ঘটনাস্থল থেকে সাগর ও রিদয় পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ তাদের পায়ে গুলি চালাতে বাধ্য হয় বলে দাবি করা হচ্ছে। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে নির্যাতিতাকে কেরালা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্গালুরু পুলিশ। এখন বাংলাদেশ পুলিশ চেষ্টা করছে নির্যাতিতা ও অভিযুক্তদের বাংলাদেশে ফিরিয়ে আনতে। এদিকে এ ঘটনায় বাংলাদেশ ও ভারতে দুটি মামলা দায়ের হয়েছে। প্রথম মামলাটি দায়ের করেছে ব্যাঙ্গালুরু সিটি পুলিশ। ওই ভিডিও আলামত এবং কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রামামুর্থি নগর পুলিশ স্টেশনে অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতনসহ আইনের সংশ্লিষ্ট কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়। পরের মামলাটি দায়ের করেন নির্যাতিতার বাবা। বৃহস্পতিবার রাতে ঢাকার হাতিরঝিল থানায় রিফাদুল ইসলাম রিদয়সহ অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামী করে মানবপাচার ও পর্ণোগ্রাফি আইনে মামলাটি করেন তিনি।

অভিযুক্তদের তথ্য দিতে আসাম পুলিশের টুইট। মামলার এজাহারের বলা হয় গত প্রায় ১২-১৫ মাস আগে মেয়েটি তার বন্ধু রিদয়ের সাথে ভারত হয়ে দুবাই যাবে বলে তার বাবাকে জানায়। তিনি যেতে নিষেধ করার পরও গত প্রায় এক বছর মেয়েটির কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তিনি জানতে পারেন যে, রিদয় আরও কয়েকজনের যোগসাজশে তার মেয়েকে অসৎ উদ্দেশ্যে পাচার বা আন্তর্জাতিক পাচারকারীদের কাছে বিক্রির উদ্দেশ্যে এক বছর আগেই বিদেশে নিয়ে গেছে- এজাহারে তিনি এমনটাই উল্লেখ করেন। তার মেয়ে বর্তমানে ভারতে আছেন বলে তিনি লোক মারফতে জানতে পেরেছেন। পরে কয়েকজন নির্যাতনের ওই ভিডিও ক্লিপটি তাকে দেখালে তিনি তার মেয়ে ও প্রধান অভিযুক্ত রিদয়কে শনাক্ত করেন। তার আগে ওই ভিডিও ক্লিপটি ভারতে ছড়িয়ে পড়েছিল। পরে বৃহস্পতিবার আসাম পুলিশ তাদের ভ্যারিফাইড অ্যাকাউন্ট থেকে ভিডিওতে থাকা অভিযুক্তদের ছবি যুক্ত করে এদের ব্যাপারে তথ্য চেয়ে পোস্ট দেন। এজন্য বড় ধরনের পুরস্কার দেওয়ার কথাও উল্লেখ করা হয়।

তেজগাঁও পুলিশ বিভাগের উপ কমিশনার মো. শহিদুল্লাহ এক ভিডিও বার্তায় জানান যে নির্যাতিতা ও অভিযুক্তদের বাংলাদেশে ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। খবর পাওয়া যায় যে আসামীরা ব্যাঙ্গালুরুতে অবস্থান করছেন। পরে ব্যাঙ্গালুরু পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে ব্যাঙ্গালুরু পুলিশের সন্দেহ যে অভিযুক্ত সবাই একটি সংঘবদ্ধ দলের সদস্য। এবং প্রত্যেকে বাংলাদেশের নাগরিক। নির্যাতিতাকে পাচার করতে ভারতে আনা হয়েছে বলে তাদের ধারণা। এরই মধ্যে অভিযুক্ত ও নির্যাতিতাকে আইনানুগ প্রক্রিয়ায় বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তেজগাঁও পুলিশের উপ কমিশনার মো. শহিদুল্লাহ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধান অভিযুক্ত রিদয়ের বিষয়ে তিনি জানান যে, মামলার প্রধান অভিযুক্ত রিদয় আগে থেকেই এ ধরনের নোংরা কাজের সাথে যুক্ত ছিলেন।

তিনি জানান, বাসার কাউকে না জানিয়ে তিনি ৩/৪ মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যান। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলাও রয়েছে। অভিযুক্তরা অবৈধভাবে আলাদা আলাদাভাবে বিভিন্ন সময়ে ভারতে গেছেন বলে পুলিশ ধারণা করছে। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। এদিকে রিদয়ের পরিবার দাবি করছে, টিকটক করে হঠাৎ করে খুব পরিচিতি পাওয়ার কারণে রিদয়ের সম্মান ক্ষুণ্ণ করতেই এমন অভিযোগ আনা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 16 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 16 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 16 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 18 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক