হোম
নির্বাচিত কলাম

ভিআইপিদের চিকিৎসায় আলাদা হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে যুক্তি, অস্বীকার করছে তথ্য মন্ত্রণালয়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২০ ৯:৫২ পূর্বাহ্ণ

VIP-Treatment-mknewsbd

ফাইল ছবি

ভিআইপিদের চিকিৎসায় আলাদা হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়েছে যুক্তি, অস্বীকার করছে তথ্য মন্ত্রণালয় । জ্বর, হাঁচি, কাশি ও মাথা ব্যথার মতো সমস্যায় চিকিৎসা পেতে রোগীদের অনেক ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ রয়েছে

যে যুক্তি দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বর্তমানে মূলত ঢাকার দু’টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, তবে সরকার আরও কয়েকটি হাসপাতাল নির্দিষ্ট করেছে এসব রোগীদের চিকিৎসা দেয়ার জন্য। এসব হাসপাতালে আক্রান্ত সব রোগীকেই চিকিৎসা দেয়ার কথা। করোনাভাইরাসে আক্রান্ত ‘ভিআইপি’দের আলাদা হাসপাতালে রেখে চিকিৎসা দেয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তের পক্ষে অবশ্য যুক্তি দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। তিনি বলেন, ভালো সচ্ছল পেশেন্ট আছে না? কথা উঠেছিল তারা কোথায় ভর্তি হতে পারে? সরকারিভাবে আমরা যা করছি, সেগুলো তো আপামর জনগণের জন্য। যে শতশত মানুষ অসুস্থ হচ্ছে, তাদের জন্যে তো একটা ব্যবস্থা আছেই।

জ্বর, হাঁচি, কাশি ও মাথা ব্যথার মতো সমস্যায় চিকিৎসা পেতে রোগীদের অনেক ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ রয়েছে

ধরুন একজন প্রখ্যাত শিল্পপতি, উনি হয়ত করোনার চিকিৎসায় সরকারি যে ব্যবস্থাপনাগুলো আছে – এগুলোতো সাধারণ মানের – সেখানে যেতে উনি ইতস্তত করলেন। তো উনি অ্যাপোলো (বর্তমানে এভারকেয়ার হাসপাতাল), ইউনাইটেড বা স্কয়ারে গেলে যেন চিকিৎসা পায়। তারা টাকা দিয়েই চিকিৎসা করাবেন। তিনি বলেন, এসব হাসপাতালের কর্তৃপক্ষকে আগে রাজি হতে হবে। এখন এভারকেয়ার (সাবেক অ্যাপোলো হাসপাতাল), ইউনাইটেড বা স্কয়ারের সাথে যাতে একটা বোঝাপড়ায় আসা যায়, তা নিয়ে সরকারের কথাবার্তা চলছে। সরকার আলাপ করছে যাতে পুরো হাসপাতাল অথবা হাসপাতালের একটা ইউনিট করোনাভাইরাস চিকিৎসায় ভিআইপিদের জন্য বরাদ্দ দেয়া হয়। হাবিবুর রহমানের কাছে প্রশ্ন ছিল ভিআইপিদের মধ্যে আর কারা পড়বেন? এই তালিকায় মন্ত্রী, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তারাও কি আছেন? স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলছেন, প্রথমে শুধু বিদেশি কূটনীতিকদের জন্য এ ধরণের একটি ব্যবস্থার কথা ভাবা হয়েছিল।

আমাদের কাছে বারবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ এসেছিল যদি কোন কূটনীতিক বাংলাদেশে অবস্থানরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে কোথায় নেয়া যায়? এজন্যে গ্যাস্ট্রোলিভার হাসপাতালটা (শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল) নির্ধারণ করা আছে। পরে আমরা চিন্তা করেছি এটাও হতে পারে যে সরকারি কর্মকর্তা, চিকিৎসক আক্রান্ত হল, তাদেরও ওখানে নেয়া যেতে পারে,বলছিলেন মি. রহমান। সরকারের মন্ত্রী বা রাজনীতিবিদরাও কি এখানে যাবেন? -এমন প্রশ্নের জবাবে অবশ্য সরাসরি তিনি কিছু বলেননি। তবে জানা গেছে কিছু হাসপাতালে প্রভাবশালীদের ইতিমধ্যেই বিশেষ সুবিধা দেয়া হচ্ছে, যার মধ্যে সাংবাদিকরাও রয়েছেন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, এটা ভিআইপি নামটাকে অপব্যবহার করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেয়ার সংস্কৃতি। এটা মোটামুটি প্রতিষ্ঠিত। যা নিয়ে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ রয়েছে।

সাধারণ মানুষের সাথে বৈষম্য?

বাংলাদেশে তথাকথিত ভিআইপি এবং বিত্তশালীরা সাধারণত অসুস্থ হলে বিদেশে চিকিৎসা নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। দেশে অপ্রতুল স্বাস্থ্য সেবার কারণে সাধারণ নাগরিকদের অনেকেই করোনাভাইরাসের চিকিৎসা নিতে গিয়ে ইতিমধ্যেই ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন, বর্ণনা করেছেন নানান কষ্টের কাহিনী।ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যসেবার সাথে জড়িতরাও অভিযোগ করছেন যে তারা পর্যন্ত যথেষ্ট সুরক্ষা পাচ্ছেন না, আর তাদের মধ্যে আক্রান্তের সংখ্যাও অনেক বেশি। এমন প্রেক্ষাপটে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের সিদ্ধান্তটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী একে ‘সাধারণ মানুষের সাথে বৈষম্য’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, করোনা প্রতিহত করার একটা পদ্ধতি হল সামাজিক দূরত্ব। কিন্তু করোনা সামাজিক বৈষম্যও বাড়াচ্ছে। তাদের জন্য তো প্রাইভেট হাসপাতালগুলো এমনিতেই আছে। আবার তাদের জন্য বিশেষ ব্যবস্থার মানেটা কি? এসব উদ্যোগে স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও নষ্ট হবে বলে তিনি মনে করেন।

দেশে অপ্রতুল স্বাস্থ্য সেবার কারণে এই সাধারণ জনসাধারণ করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে ইতিমধ্যেই নানা কষ্টের কাহিনী ও ভোগান্তির অভিযোগ করছেন।
দেশে অপ্রতুল স্বাস্থ্য সেবার কারণে এই সাধারণ জনসাধারণ করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে ইতিমধ্যেই নানা কষ্টের কাহিনী ও ভোগান্তির অভিযোগ করছেন।

বাংলাদেশের ভিআইপি সংস্কৃতি

বাংলাদেশে তথাকথিত ভিআইপি সংস্কৃতি অনেক পুরনো একটি বিষয় – যেখানে দেশের ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা বাড়তি সুবিধা ভোগ করেন। দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, এটা মূলত ভিআইপি নামটাকে অপব্যবহার করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেয়ার সংস্কৃতি।এটা মোটামুটি প্রতিষ্ঠিত, যা নিয়ে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ রয়েছে। তিনি বলেন, “করোনাভাইরাস যে ধরনের দুর্যোগ – স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার মধ্যেও যারা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন, তাদের সুরক্ষার কোন নিশ্চয়তা নেই। তার মধ্যে ভিআইপিদের জন্য যদি সত্যিই এসব করা হয়, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। পৃথিবীতে এমন কোন দেশ নেই, এমন কোন শ্রেণির মানুষ নেই, যারা করোনাভাইরাসের ঝুঁকিতে পড়েননি। করোনাভাইরাস কোন বৈষম্য করে না। করোনাভাইরাসে কাছে ভিখারি ও ভিআইপি সবাই সমান। মানুষে মানুষে যে কোন বৈষম্য নেই, করোনাভাইরাস মানব সভ্যতাকে আর একবার তা মনে করিয়ে দিয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বিদেশের কিছু রাজনীতিবিদদের উদাহরণ দিয়ে বলেন, তারা করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর দেশের সবাই যে হাসপাতালে যান, সেসব হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে তথাকথিত ভিআইপি ও প্রভাবশালীরা এমনিতেই চিকিৎসা সেবার ক্ষেত্রে প্রাধান্য পান। টিআইবি’র এই শীর্ষ কর্মকর্তা পরামর্শ দিয়ে বলেন, যারা ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থার প্রস্তাব করছেন তাদের উচিৎ হবে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা ব্যবস্থা করা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 8 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক