হোম
আন্তর্জাতিক

ভারত নাগরিকত্ব আইন: রাজধানী দিল্লিতে সারারাত বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০১৯ ১১:৩৯ পূর্বাহ্ণ

India-low-mknewsbd

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশের হামলার প্রতিবাদে দিল্লিতে সারারাত ধরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা রবিবার সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া মিছিল নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার প্রতিবাদে শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্টরা সারারাত বিক্ষোভ করেছে। দিল্লির একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে শিক্ষার্থী ও কর্মচারীদের মারধর করার প্রতিবাদে মূলত এই বিক্ষোভ হচ্ছে । দিল্লির শিক্ষার্থীদের সমর্থনে ভারতের আরো কয়েকটি জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে হওয়া বিক্ষোভের সময় রবিবার ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। পার্শ্ববর্তী তিনটি মুসলিম প্রধান দেশের অমুসলিম অভিবাসীরা ধর্মীয় সহিংসতার শিকার হলে তাদের ভারতের নাগরিকত্ব দেয়ার বিষয়টি রয়েছে নতুন এই আইনে। বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ করে এবং বাস পুড়িয়ে বিক্ষোভ প্রকাশ করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে।

শুক্রবার কোলকাতার মুসলিমরা ব্যানারের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

শুক্রবার কোলকাতার মুসলিমরা ব্যানারের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আইনটি পাস হওয়ার পর থেকে উত্তর ও পূর্ব ভারতের অনেক এলাকায় বিক্ষোভ করছে মানুষ। গত পাঁচ দিনের অস্থিরতায় সেসব জায়গায় মারা গেছে ছয় জন। নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের জের ধরে পশ্চিমবঙ্গ ও আসামের গৌহাটিসহ ১০টি সংবেদনশীল এলাকায় কারফিউ জারি রয়েছে। আসামে মানুষ যেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে সেজন্য কারফিউ শিথিল করা হয় শনিবার। সেখানে সোমবার পর্যন্ত মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত দুই দিনে বিক্ষোভকারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে আসামে এ পর্যন্ত ২৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩ জন গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার দিল্লিতে বিক্ষোভের সময় বাসে আগুন জালিয়ে দেয়া হয়

রবিবার দিল্লিতে বিক্ষোভের সময় বাসে আগুন জালিয়ে দেয়া হয়

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের নাগরিকদের উত্তর-পূর্ব ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে।

দিল্লিতে কী হয়েছে?
স্বনামধন্য জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় তাদের। সংঘর্ষের সূত্রপাত কীভাবে হলো তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। বিক্ষোভকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারা হলে তারা টিয়ার গ্যাস মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অন্তত তিনটি বাস ও বেশকিছু মোটর সাইকেল জালিয়ে দেয়া হয়েছে। সংঘর্ষের শুরুতেই শিক্ষার্থীরা পুলিশের কাছ থেকে দূরে সরে যান। স্থানীয় পুলিশের কয়েকজন জানিয়েছেন যে সেসব এলাকার কয়েকজন দুষ্কৃতিকারী সহিংসতার সূত্রপাত ঘটায়।

হাওড়ায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশী অ্যাকশন।

হাওড়ায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশী অ্যাকশন।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে যে পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থী ও কর্মচারীদের মারধর করে। পুলিশের দাবি, বিক্ষোভ থামাতে যা করা প্রয়োজন ছিল তারা তাই করেছে। দক্ষিণ দিল্লির ঐ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের স্কুলগুলো সোমবার বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

কেন বিতর্কিত এই আইন?
বিতর্কিত নতুন আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব অমুসলিম অভিবাসী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তারা সেখানকার নাগরিক হওয়ার সুযোগ পাবে। হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকারের যুক্তি, সেসব মুসলিম প্রধান দেশে যারা ধর্মীয় সহিংসতার শিকার হচ্ছে তাদের জায়গা দেয়ার উদ্দেশ্যে এই আইন। সমালোচকরা মনে করেন, মুসলিমদের কোণঠাসা করার উদ্দেশ্যেই এই আইন। এছাড়া ভারতের সংবিধানে উদ্ধৃত ধর্মনিরপেক্ষতার নীতিকেও খর্ব করে এই আইন।

ভারতের বিভিন্ন শহরে এই বিল বৈষম্যমূলক অভিযোগ করে এই বিল বাতিলের দাবিতে বিক্ষোভ হচ্ছে। এ সপ্তাহের শুরুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা নতুন আইনের বিষয়ে তাদের উদ্বেগ তুলে ধরে এবং আইনটিকে বৈষম্যমূলক বলে সমালোচনা করে।
অসমীয়া সংগঠনগুলো বলছে, এই আইন বাস্তবায়নের ফলে বহিরাগতরা তাদের জমি ও চাকরির দখল নিয়ে নেবে এবং তাদের সংস্কৃতিকেও প্রভাবিত করবে। পাশাপাশি নাগরিকত্ব আইনের মাধ্যমে কথিত অবৈধ বাংলাদেশিদের আসামের নাগরিকত্ব পাওয়ার বিরোধিতা করছেন তারা। পশ্চিমবঙ্গ ও আসামের বাংলাভাষী মুসলমানরা যে প্রতিবাদ করছে সেখানেও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়ার বিরোধিতা রয়েছে। তবে তাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে, তাদের একটা অংশকে এই আইনের মাধ্যমে রাষ্ট্রহীন করে দেয়া হতে পারে। তারা বলছেন যে, এনআরসির মাধ্যমে যে ১৯ লাখ নাম বাদ দেয়া হয়েছে তাদের মধ্যে অমুসলিমরা হয়তো এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাবেন তবে মুসলমানরা কিন্তু বাদই রয়ে যাবেন। তাদেরই হয়তো রাষ্ট্রহীন করে দেয়া হতে পারে বলেও আশঙ্কা তাদের।

ভারতের কর্তৃপক্ষ অবশ্য কোনো ধরণের ধর্মীয় পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে মুসলিমরা এই আইনের আওতায় পড়বে না কারণ তারা কোনো দেশে ধর্মীয় সংখ্যালঘু নয় বিধায় তাদের ভারতের সুরক্ষার প্রয়োজন নেই। নাগরিকত্ব আইন: ক্ষোভে ফেটে পড়েছে আসাম, বিল বৈষম্যমূলক বলে অভিযোগ

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 16 hours আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 17 hours আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 1 day আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 1 day আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 1 day আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 2 days আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক