হোম
আন্তর্জাতিক

ভারতে মাওবাদী অধ্যুষিত বস্তারে আদিবাসীদের ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছিল: সাত বছর পর তদন্ত রিপোর্ট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০১৯ ৭:৪৩ পূর্বাহ্ণ

maowbadi-mknewsbd

ফাইল ছবি

ভারতে মাওবাদী বিরোধী অভিযান। ভারতের ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকায় প্রায় সাড়ে সাত বছর আগে ১৭ জন আদিবাসীর নিহত হওয়ার এক ঘটনায় নিরাপত্তাবাহিনী সম্পূর্ণ বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল বলে একটি বিচারবিভাগীয় তদন্তে উঠে এসেছে। সারকেগুডা গ্রামের ওই ঘটনাটিকে এনকাউন্টার বা সংঘর্ষের ঘটনা বলে সাজানোর চেষ্টা হয়েছিল বলে তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, যদিও বাস্তবে গ্রামবাসীদের দিক থেকে সেদিন কোনও প্রতিরোধই ছিল না। ভারতের মানবাধিকার আইনজীবী ও অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্রথম ভারতের কোনও সরকারি তদন্ত কমিশন মাওবাদী এলাকায় সরকারি নিরাপত্তা বাহিনীর দিকে আঙুল তোলার সাহস দেখাল। যদিও সেদেশের বেশির ভাগ সংবাদমাধ্যমই এই রিপোর্ট নিয়ে সম্পূর্ণ নীরব।
ভারতে মাওবাদী বিদ্রোহীদের ঘাঁটি বলে পরিচিত বস্তারের বিজাপুর জেলার একটি গ্রাম সারকেগুডাতে ২০১২ সালের জুন মাসে ১৭ জন আদিবাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। নিহতদের মধ্যে ছটি শিশুও ছিল।

নিরাপত্তা বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে ভারতের একটি মাওবাদী অধ্যুষিত এলাকার গ্রামে আদিবাসীদের প্রতিবাদ

নিরাপত্তা বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে ভারতের একটি মাওবাদী অধ্যুষিত এলাকার গ্রামে আদিবাসীদের প্রতিবাদ

সেই ঘটনার রেশ দিল্লিতেও পৌঁছায়, যার জেরে বিচারপতি ভি কে আগরওয়ালের নেতৃত্বে বসানো হয় একটি তদন্ত কমিশন। সেই কমিশনের রিপোর্ট সদ্যই ছত্তিশগড় সরকারের কাছে জমা পড়েছে – আর রিপোর্টের বিষয়বস্তু সরাসরি হত্যাকান্ডে অভিযুক্ত করেছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফ ও রাজ্য পুলিশকে। বস্তারের বামপন্থী রাজনীতিবিদ ও সিপিআই দলের নেতা মনীশ কুঞ্জম ওই রিপোর্টটি দেখেছেন। তিনি বলছিলেন,কমিশন কিন্তু মেনে নিয়েছে যে ওই নিরীহ আদিবাসীরা সন্ধেবেলায় গ্রামের মাঝখানে একসঙ্গে বসে গ্রামেরই নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছিলেন, তখনই তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। এই রিপোর্টের বিশেষত্ব হল, আমি এত বছর ধরে এই অঞ্চলে রাজনীতি করছি – এই প্রথম দেখলাম কোন তদন্ত রিপোর্টের রায় গ্রামবাসীদের পক্ষে গেল, আসল সত্যিটা কী ঘটেছে সেটা তুলে ধরা হল।

বস্তারের মানবাধিকার আইনজীবী শালিনী গেরা

বস্তারের মানবাধিকার আইনজীবী শালিনী গেরা

রিপোর্টে আরও বলা হয়েছে ওই গ্রামবাসীরা যে মাওবাদী ছিল তার কোনও প্রমাণ মেলেনি, আর তাদের গুলিও চালানো হয়েছিল খুব কাছ থেকে – সম্ভবত একেবারে ঠান্ডা মাথায়। তবে ঘটনা হচ্ছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ছাড়া ভারতের প্রথম সারির কোনও সংবাদপত্র বা টিভি চ্যানেলই এই তদন্ত রিপোর্ট নিয়ে একটি শব্দও খরচ করেনি। জগদলপুর লিগাল এইড’ সংস্থার হয়ে বহুদিন ধরে বস্তারে নির্যাতিত মানুষদের আইনি সহায়তা দিয়ে আসছেন শালিনী গেরা। তিনিও মনে করছেন মাওবাদী এলাকায় গ্রামবাসীদের একযোগে শাস্তি দেওয়ার যে নীতি নিরাপত্তা বাহিনী অনুসরণ করে, বিজাপুরের অভিযানও ছিল তারই অংশ। শালিনী গেরা বলছিলেন, বিজাপুরে গিয়েও সরেজমিনে আমরা দেখেছি এবং বুঝেছি এই ধরনের ঘটনা কোনও একজন বা দুজন পুলিশ কর্মকর্তার হঠাৎ মাথা থেকে বেরোল আর অভিযানে বেরিয়ে পড়া হল, ব্যাপারটা মোটেই সেরকম নয়।

বস্তারের একটি আদিবাসী গ্রামে দিনের শেষে ঘরে ফিরছেন মহিলারা

বস্তারের একটি আদিবাসী গ্রামে দিনের শেষে ঘরে ফিরছেন মহিলারা

এর পেছনে একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, আশেপাশের গ্রামগুলোতেও ভয় বা আতঙ্ক তৈরি করার উদ্দেশ্য থাকে। সুপরিকল্পিতভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা থাকে – যে মাওবাদীদের সঙ্গে ভিড়লে তাদেরও এই ধরনের পরিণতিই হবে, তাদেরও সমষ্টিগতভাবেই এরকম শাস্তি পেতে হবে। ভারতে মাওবাদী-বিরোধী অভিযানে বহু বছর ধরে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন বিএসএফের সাবেক প্রধান প্রকাশ সিং। ভারতে পুলিশ বাহিনীতে সংস্কারের কান্ডারী হিসেবে পরিচিত, সাবেক এই পুলিশ কর্মকর্তা অবশ্য বিবিসি বাংলাকে বলছিলেন ভারতের কোনও নিরাপত্তা বাহিনী এ দেশের নাগরিকদের ওপর ইচ্ছে করে গুলি চালিয়েছে এ কথা তিনি বিশ্বাস করেন না। তবে তিনি স্বীকার করছেন, “মাওবাদী দমনে যে ডকট্রিন গৃহীত হয়, সেই থিওরির সঙ্গে বাস্তবে তার প্রয়োগে অবশ্য অনেক সময়ই ফারাক থেকে যায়। বিএসএফের সাবেক প্রধান ও পুলিশ বাহিনীর মহাপরিচালক প্রকাশ সিং প্রকাশ সিংয়ের কথায়, এটা নির্ভর করে সেই সময় বাহিনীর নেতৃত্বে কে বা কারা আছেন, বাহিনীকে কী ব্রিফিং দেওয়া হয়েছে ইত্যাদি নানা ফ্যাক্টরের ওপর।কিন্তু সাধারণত তারা কখনওই নিজেদের দেশের লোকের ওপর এভাবে গুলি চালাবে না, যদি না গোয়েন্দা তথ্যে গলদ থাকে। বিজাপুরে ঠিক কোথায় গন্ডগোল ছিল আমি জানি না, কিন্তু এটুকু জানি আমাদের ফোর্স মোটেই ট্রিগার হ্যাপি নয়, বরং তারা বিশ্বের বহু দেশের বাহিনীর চেয়ে অনেক সংযত। আমেরিকার নিরাপত্তা বাহিনীর চেয়ে তো অনেক ভাল, যারা সব সময় এধরনের ক্ষেত্রে কোল্যাটারাল ড্যামেজ বলে আড়াল খোঁজে! সারকেগুডার হত্যাকাণ্ডে তদন্ত কমিশন অবশ্য দোষীদের শাস্তির ব্যাপারে কোনও সুপারিশ করেনি। কিন্তু মানবাধিকার আইনজীবী ও অ্যাক্টিভিস্টরা চাইছেন এই রিপোর্ট হিমঘরে চালান না-করে যেন অভিযুক্ত কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন তদবির চলবেনা-ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন
রংপুর 1 hour আগে

দিনাজপুরের বিরামপুর আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জনে মৃত্যু।
দুর্ঘটনা 15 hours আগে

বগুড়ায় বাজার সমিতির সা: সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে
অপরাধ 20 hours আগে

সাভারের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর
ঢাকা 21 hours আগে

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 1 day আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 1 day আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 2 days আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 2 days আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক