হোম
অপরাধ

ভারতের রাজধানী দিল্লিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪, কয়েক দশক ধরে এমন দাঙ্গার পেছনে কারণ কী?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ২:৪৯ অপরাহ্ণ

India-fighting-mknewsbd

ফাইল ছবি

দিল্লিতে সংঘর্ষের সময় যানবাহনে আগুন লাগিয়ে দেয়া হয়। গত কয়েকদিন ধরে, দিল্লি কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক সহিংসতা প্রত্যক্ষ করেছে। ভারতের রাজধানীতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪ জন। বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান নেয়া আন্দোলনকারীদের মধ্যে রোববার থেকে সংঘর্ষ শুরু হয়। নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী অমুসলিমদের নাগরিক হওয়ার অনুমতি দেয়। হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকার বলছে, এর ফলে ভারত ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষের অভয়াশ্রমে পরিণত হবে। সমালোচকরা বলছেন, এই বিলটি মুসলমানদের একঘরে করতে বিজেপি এজেন্ডার একটি অংশ। গত বছর এটি পাস হওয়ার পরে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয় এবং এর মধ্যে কয়েকটি বিক্ষোভ সহিংস আকার নেয়। তবে দিল্লিতে এখন পর্যন্ত হওয়া সব বিক্ষোভই ছিল শান্তিপূর্ণ।

এটি কখন শুরু হয়েছিল?
রাজধানীর কেন্দ্র থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে উত্তর-পূর্ব দিল্লির তিনটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে রোববার এই সহিংসতা ছড়িয়ে পড়ে। নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছিল তাদের অবরোধের বিরুদ্ধে এক কিলোমিটার ব্যবধানে পাল্টা বিক্ষোভ করে এই আইনের সমর্থকরা। এ সময় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এরসঙ্গে বিজেপির এক নেতা কপিল মিশ্র যুক্ত বলে জানা গেছে, যিনি নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে সপ্তাহব্যাপী অবস্থান নেয়া বিক্ষোভকারীদের হুমকি দিয়েছেন, তাদের বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ছাড়ার পরে তাদের জোর করে উচ্ছেদ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট তার প্রথম আনুষ্ঠানিক সফরে ২৪ থেকে ২৬শে ফেব্রুয়ারি ভারতে অবস্থান করেন।

২০২০ সালের ২৬শে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধিতাকারীদের মধ্যে সংঘর্ষে গাড়ি পোড়ানো হয়।

২০২০ সালের ২৬শে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধিতাকারীদের মধ্যে সংঘর্ষে গাড়ি পোড়ানো হয়।

কী হচ্ছে এখন?

দিল্লির রাস্তায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। বুধবার নতুন করে কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি, তবে শহরটি পরপর তিন রাত দাঙ্গার কবলে পড়ায় আবার যেকোনো সময়ে হামলা হতে পারে এমন আশঙ্কার মধ্যে রয়েছে। এই সহিংসতা কেবল নতুন নাগরিকত্ব আইন নিয়ে হচ্ছে না। এটি এখন সাম্প্রদায়িক রূপ নিয়েছে এবং আশেপাশের কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। মানুষজনকে তাদের ধর্মীয় পরিচয়ের কারণে আক্রমণ করা হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে, একদল লোক হাতে লাঠি-সোটা, লোহার রড এবং পাথর নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছে এবং হিন্দু ও মুসলমানরা মুখোমুখি হচ্ছে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা বলছেন, এসব পাড়ার প্রধান সড়কগুলোর অবস্থা এখন বেশ থমথমে। রাস্তাগুলোয় পাথর এবং ভাঙ্গা কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাঙ্গা ও পোড়া যানবাহনগুলো এবড়োথেবড়োভাবে ছড়িয়ে আছে এবং আগুন জ্বলতে থাকা ভবনগুলো থেকে বেরিয়ে আসা ধোঁয়ার কুণ্ডলি বাতাসকে ভারি করে তুলেছে।

২০২০ সালের ২৬শে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারতের নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধিদের মধ্যে সংঘর্ষের পরে একটি পোড়ানো মসজিদের মিনারে (হিন্দু ধর্মাবলম্বী) হিন্দু ধর্মীয় পতাকা দেখা যায়।

২০২০ সালের ২৬শে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারতের নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধিদের মধ্যে সংঘর্ষের পরে একটি পোড়ানো মসজিদের মিনারে (হিন্দু ধর্মাবলম্বী) হিন্দু ধর্মীয় পতাকা দেখা যায়।

একটি ছেঁড়া কোরানঃ সহিংস দাঙ্গাকারীরা মুসলমানদের বাড়িঘর ও দোকানপাট লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ফয়সাল মোহাম্মদ বলেছেন যে, তিনি আংশিকভাবে পোড়া মসজিদ দেখতে পেয়েছেন, সেখানে কোরানের পৃষ্ঠাগুলো মাটিতে এদিকে সেদিকে পড়ে ছিল। মঙ্গলবার বিকেলে আরেকটি মসজিদ ভাঙচুর হয়। সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিও ফুটেজে মসজিদের মিনারের শীর্ষ থেকে এক ব্যক্তিকে চাঁদ তারা সম্বলিত ক্রিসেন্ট চিহ্নটি টেনে তুলে ফেলতে দেখা যায়। এখন পর্যন্ত নিহতদের যতো নাম প্রকাশ করা হয়েছে তার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, সেখানে হিন্দু মুসলমান উভয়ই রয়েছে। ওইসব হামলায় আহত হয়েছেন অন্তত দুই শতাধিক মানুষ। হাসপাতাল ঘুরে এসে সাংবাদিকরা বলছেন যে, তারা গুলিবিদ্ধ ক্ষতসহ বিভিন্ন ধরণের আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভিড় করতে দেখেছেন। সংবাদদাতারা বলেছেন যে, হাসপাতালটিতে একধরণের ভীতিকর অবস্থা বিরাজ করছে। এবং আহতদের মধ্যে অনেকে বাড়ি ফিরে যেতে খুব ভয় পাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাঙ্গায় অংশ নেয়া বেশ কয়েকজনকে হাতে বন্দুক বহন করতে দেখা যায়। এবং ছাদ থেকে গুলি ছোঁড়া হয়েছে খবর পাওয়া গেছে। হাসপাতালের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে আহতদের অনেকের শরীরেই গুলির ক্ষত রয়েছে।

২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারতের নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধিদের মধ্যে সংঘর্ষের পরে নিরাপত্তা কর্মীরা আগুনে পুড়ে যাওয়া এবং আবাসিক এলাকায় টহল দিচ্ছিন।

২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারতের নাগরিকত্ব আইনের সমর্থক ও বিরোধিদের মধ্যে সংঘর্ষের পরে নিরাপত্তা কর্মীরা আগুনে পুড়ে যাওয়া এবং আবাসিক এলাকায় টহল দিচ্ছিন।

কর্তৃপক্ষ কী করছে?
মঙ্গলবার দিল্লি পুলিশের মুখপাত্র এমএস রন্ধাওয়া সাংবাদিকদের বলেছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট প্রস্তুতি তাদের ছিল না। এবং তারা সংখ্যায় ছিলেন অনেক কম। সহিংসতায় রতন লাল নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি পুলিশ। দিল্লির পুলিশ বাহিনী, রাজ্য প্রশাসনের পরিবর্তে মি. মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের কাছে সরাসরি সব তথ্য জানায়। রাজধানীতে সহিংসতা নিয়ে আলোচনা করতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। উত্তর প্রদেশ রাজ্যের সাথে দিল্লির যে সীমান্তের ভাগ রয়েছে – এই অঞ্চলগুলো তার কাছাকাছি এবং এই সীমান্ত এখন আটকে দেওয়া হয়েছে।

এলাকার স্কুলগুলো বন্ধ করার পাশাপাশি এবং বেশ কয়েকটি এলাকায় জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সহিংসতা ছড়িয়ে পড়ার তিন দিন পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির আবেদন জানিয়ে করা টুইটে বলেন, খুব শীঘ্রই শান্তিপূর্ণ এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা জরুরি। এই সংঘর্ষে প্রতিবাদকারীদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আলাদা হতে দেখা যায়। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই ভারতে ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদের পুনরুত্থান দেখা যায়। এমনকি ২০১৯ সালের জাতীয় নির্বাচনের প্রচার-প্রচারণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনর্নির্বাচিত হলে এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে অশান্ত এই সময়টি তার জন্য এক প্রকার বিব্রতকর পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে ভারতে গেছেন। এবং গত দুই দিন সেখানেই অবস্থান করেছেন। সহিংসতা বাড়ার কারণে এবারে মি. ট্রাম্পের সফরের খবর অনেকটাই ধামাচাপা পড়ে গেছে। তবে এটি জাতীয় এবং বৈশ্বিক গণমাধ্যমের শিরোনাম হয়ে উঠে এসেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে
রংপুর 4 hours আগে

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ করায় যুবক কারাগারে।
অপরাধ 5 hours আগে

ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
খেলাধুলা 14 hours আগে

বোচাগঞ্জে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন।
জাতীয় 18 hours আগে

বিকেলে নিখোঁজ, রাতে বস্তাবন্দি অবস্থায় মিলল শিশু রাকার মরদেহ, গ্রেপ্তার
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১।
দুর্ঘটনা 1 day আগে

প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি লাউড়েরগড় বাসীর
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড় আদর্শ ক্লিনিকে প্রসূতি মাসহ ও ২ জন নবজাতক শিশুর
দুর্ঘটনা 2 days আগে

ঢাকা আশুলিয়ায় পেশাদার তিন মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শন করলেন পুলিশ সুপার।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক