হোম
আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ঢাকা সফরের পক্ষে-বিপক্ষে নানা অবস্থান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মার্চ, ২০২০ ৩:২৭ অপরাহ্ণ

VP-Nur-sahariyar-mknewsbd

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশে একটি অংশ যখন মোদী বিরোধী বিক্ষোভ করছে তখন নরেন্দ্র মোদীর সফরের পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরলো ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি। আসছে ১৭ই মার্চ নরেন্দ্র মোদী-বিরোধী বিক্ষোভ প্রতিহত করার জন্য সরকার এবং নাগরিক সমাজের প্রতি আহবান জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক শাহরিয়ার কবির। শনিবার এক সংবাদ সম্মেলনের পরে কবির এ কথা বলেন। অন্যদিকে নরেন্দ্র মোদীর সফরের বিপক্ষে বাংলাদেশে সবার আগে মাঠে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের নেতৃত্ব একদল শিক্ষার্থী। এরপর বিভিন্ন ইসলামপন্থী সংগঠনও বড় ধরণের বিক্ষোভ করেছে। নুর বলেন, নরেন্দ্র মোদী যেদিনই বাংলাদেশে আসবেন সেদিনই তারা বিক্ষোভ করবেন। প্রয়োজনে যদি এয়ারপোর্ট অবরোধ করা লাগে কিংবা ঢাকা ইউনিভার্সিটি থেকে এয়ারপোর্ট অভিমুখে লংমার্চ করা লাগে, যদি ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও করা লাগে আমরা সে ধরণের কর্মসূচি নেব। মোদীর আগমনকে বাংলাদেশে প্রতিরোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো, বলছিলেন নূর। তবে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির মনে করেন, যারা এ ধরণের বিক্ষোভ করছে তারা আসলে এর আড়ালে ‘ভারত বিরোধিতা এবং পাকিস্তানপন্থী রাজনীতিতে’ সক্রিয় হবার চেষ্টা করছে।

বিক্ষোভকারীরা দাবি তুলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ঢাকায় আসতে না পারেন।

বিক্ষোভকারীরা দাবি তুলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ঢাকায় আসতে না পারেন।

কবির বলেন, ১৭ই মার্চ এ ধরণের কাজ করতে দেয়ার অর্থ হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করা, বঙ্গবন্ধুকে অপমান করা। এটা আমাদের কাছে অগ্রহণযোগ্য। প্রতিবাদকে আমি আপত্তি করছিনা। কিন্তু ১৭ই মার্চ কেন? নরেন্দ্র মোদী ভারতের প্রতিনিধি হয়ে বাংলাদেশে আসছেন একথা উল্লেখ করে মি: কবির বলেন, এর সাথে তার দল কিংবা ব্যক্তি নরেন্দ্র মোদীর কোন সম্পর্ক নেই। তিনি বলেন, তারা প্রতিবাদ করতে চাইলে অন্য কোন দিন করুক। কিন্তু যদি ১৭ই মার্চ এটা যদি করা হয় তাহলে এটা মুজিববর্ষকে এবং বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে। যারা মুজিববর্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসবেন, তাদেরকে আমাদের স্বাগত জানাতে হবে। আপনি এখানে ভারতকে অনাকাঙ্ক্ষিত বলবেন, অবাঞ্ছিত বলবেন তার মানে কী? ভারত কি পাকিস্তান নাকি?

শাহরিয়ার কবিরের বক্তব্যের বিরোধিতা করে নুরুল হক নুর বলেন, ঘাতক দালাল নির্মূল কমিটি বিভিন্ন এজেন্ডা নিয়ে রাজনীতির ময়দানে কাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তিনি অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। তাঁর মতো একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষের জন্মদিনে মোদীর মতো একজন সাম্প্রদায়িক ব্যক্তি আসতে পারেনা। আমরা ভারতের বিরোধিতা নয়, মোদীর আগমনের বিরোধিতা করছি। নূর পাল্টা দাবি করেন, ঘাতক দালাল নির্মূল কমিটি ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি অংশ এবং তারা সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্যই কাজ করে।

ঘাতক দালাল নির্মূল কমিটি মনে করে, ভারতের নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে পরিস্থিতি তৈরি হয়েছে সেটির সাথে মুজিববর্ষের কোন সম্পর্ক নেই। ভারতে শুধুই মুসলিমদের উপর হামলা হচ্ছে, এমন কথা মানতে নারাজ শাহরিয়ার কবির। তিনি বলেন, ভারতে সহিংসতায় মুসলমানদের উপর যেমন হামলা হচ্ছে, তেমনি হিন্দুদের উপরও হামলা হচ্ছে। হিন্দু-মুসলমান সবাই মারা গেছে। আসামে এনআরসি’র কারণে নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে সেখানে মুসলমানের চেয়ে হিন্দু সংখ্যা বেশি। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা এসব বিরোধিতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, এবং মি. মোদী ঢাকায় এলে তাকে উপযুক্ত সম্মানই দেখানো হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁয় জামিয়া ইসলামিয়া খাতুনে জান্নাত মহিলা হিফজ ও ক্বওমী মাদ্রাসা।
ধর্ম ও ইসলাম 6 hours আগে

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২টি প্যানেল থেকে ৩৯ প্রার্থীর
রংপুর 6 hours আগে

ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পঞ্চগড়, নিহত ১, আহত ২ 
দুর্ঘটনা 6 hours আগে

পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডবে ফসল ও ঘড় বাড়ির ব্যাপক
দুর্ঘটনা 15 hours আগে

সাভারে সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদকে নাগরিক সংবর্ধনা।
ঢাকা 21 hours আগে

কুড়িগ্রামে মাদক বিক্রয়ের সময় যুবক আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন
রংপুর 1 day আগে

নওগাঁয় প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ সহায়তা বিতরণ, উপকৃত প্রায়
জাতীয় 1 day আগে

নওগাঁর পোরশায় লুটপাট,ও মিথ্যা মামলায় বাড়ি ছাড়া চক বিষ্ণুপুরের অসহায়
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের লতিফা ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে থেকে হিট স্ট্রোকে এক
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক